Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফে তাবলীগ ফেরত ৪২ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তারা বেশির ভাগই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় তাবলীগ জামাত শেষ করে চলতি মাসের শুরুর দিকে এলাকায় (টেকনাফে) ফেরেন। তাদের অধিকাংশই গেল এসএসসির ফল প্রত্যাশী। পরীক্ষার পর তারা তাবলীগ জামাতে যায়।

করোনা পরীক্ষার জন্য কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে তিন জনের নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ নৌবাহিনীর কর্মকর্তা লে. তৌকির আহমেদ ও থানা পুলিশের এসআই মো. নাজিম, এএসআই অহিদ উল্লাহ প্রমুখ।

উপজেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনে তাবলীগ জামাত শেষে অর্ধশতাধিক মানুষ এলাকায় ফিরেছেন। তারই সূত্র ধরে, তালিকা তৈরি করে বুধবার দিনব্যাপী প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের এক দল টেকনাফের ১০টি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় তাবলীগ শেষে ফিরে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হয়েছে।

পাশাপাশি এলাকায় করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্বকরণ, হাত ধোয়াসহ বিভিন্ন প্রচারবিলি চালিয়ে যাচ্ছে টহল দলটি।

এই ৪২ জনের মধ্যে সাবরাং ইউনিয়নের ৩৩ জন বাকিরা টেকনাফ সদর ও পৌরসভার বাসিন্দা। এর মধ্যে বেশির ভাগই গেল এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

এদিকে তাদের মধ্যে এক বৃদ্ধসহ তিন জনের নমুনা সংগ্রহ করেছে করোনা পরীক্ষার জন্য। তবে তাদের শতভাগ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে জনপ্রতিনিধিসহ চৌকিদাররা পাহারা দিচ্ছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, বর্তমান সময়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা করোনা সংক্রমণ এলাকা হিসাবে ঝুঁকিপূর্ণ। তাই সেখানে তাবলীগ জামাত শেষে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে একটা দিক ভাল, সেটি হচ্ছে তাদের শারীরিক অবস্থা ভাল।

তিনি বলেন, পাশাপাশি একদিনে ৮ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে। এর আগে ১৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। বাকিদের এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর বলেন, করোনা বিস্তার রোধে টেকনাফে একদিনে তাবলীগ ফেরত ৪২ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে, তাবলীগ ফেরত বাকিদের নিয়ে আসা হবে। তাছাড়া উপজেলায় করোনা রোধে সামাজিক দূরত্বসহ সকল প্রকার প্রচারণা অব্যাহত রয়েছে তাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.