Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের তল্লায় মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা দাবি করেছে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা।

তদের দাবি, মসজিদের নিজস্ব কোনো গ্যাস লাইন না থাকলেও মসজিদে গ্যাস প্রবেশ করে উত্তর পাশের লাইন দিয়ে। লাইন মেরামতের জন্য তিতাসে যোগাযোগ করা হলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে সংস্থাটি। মসজিদ কমিটি বিষয়টি মুসল্লিদের কাছে তুলে ধরলে অনেকে টাকা দিতেও শুরু করেন। কিন্তু টাকা যোগাড় না হওয়ায় লাইন মেরামত করা যায়নি বলে দাবি মসজিদ কমিটির।

তবে একটি বিদ্যুৎ লাইন থাকলেও রোজার মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে একটি অবৈধ সংযোগ নেয়ার কথা স্বীকার করেছে কমিটি। এছাড়া মসজিদ নির্মাণের পরেই গ্যাস লাইন বসানো হয় দাবি করে কমিটি।

এলাকাবাসী বলছেন, ‘কাজ করতে টাকা লাগবে তো আপনারা সাহায্যের হাত বাড়ান। তখন আমি ১৫০০ টাকা দিছি। লাইনের লিকেজগুলো ৫০ হাজার টাকা লাগবে তো আমরা যে যা পারছি দিছি। পাইপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে, এটা মাটিতে পড়ে থাকতে থাকতে ৬ টা লিকেজ হয়েছে, লিকেজ হয়ে মসজিদের ভেতর প্রবেশ করেছে তারপর এই দুর্ঘটনা ঘটেছে। আমাদেরকে কে দায়ী করবে? মসজিদের নিচে গ্যাস পাইপ ছিলো না এখনও নাই, প্রমাণ করে দেখাইতে পারবে না। হ্যাঁ, মসজিদের পাশ দিয়ে গেছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.