Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তিন দফা লকডাউন তবু থেমে নেই মৃত্যু
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

তিন দফা লকডাউন তবু থেমে নেই মৃত্যু

By Shamim RezaJune 9, 20202 Mins Read

তিন দফা লকডাউন তবু থেমে নেই মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে গত দুই মাসে তিন দফা লকডাউন দেওয়া হলেও করোনায় থেমে নেই মৃত্যু। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার একজন ইউপি চেয়ারম্যানসহ আরো তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের দুজন চাঁদপুর সদরে। অন্যজন জেলার কচুয়া উপজেলায়।

সকালে সদর উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবু বক্কর তালুকদার (৭০), মৈশাদী ইউনিয়নের টেলু মিয়া (৪২) এবং দুপুরে কচুয়া উপজেলার উত্তর গোহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই মুন্সী (৬০) মারা গেছেন। এই তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই মুন্সী এবং অন্য দুজন বাড়িতেই করোনা উপসর্গ সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, নমুনা পরীক্ষার প্রেক্ষিতে এই পর্যন্ত ২৮৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যেই ২৩ জন মারা গেছেন। তবে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্যসংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, নমুনা পরীক্ষার সুযোগ হয়নি চাঁদপুরে করোনার উপসর্গ নিয়েই এমন আরো ৪০ জন মারা গেছেন। এর মধ্যে চাঁদপুর সদর ও জেলার হাজীগঞ্জে মৃত্যুর হার বেশি।

অন্যদিকে, আজ মঙ্গলবার থেকে নতুন নিয়মে চাঁদপুরে চালু হয়েছে লকডাউন। এতে নির্দেশনা হচ্ছে, শহরের কেউ করোনায় আক্রান্ত হলে রোগীর বাড়ি লকডাউন হবে। গ্রামে হলে আক্রান্তের বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন হবে।

তবে জেলা প্রশাসনের এমন নির্দেশনা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন পরিবেশবিদ অধ্যক্ষ রতন কুমার মজুমদার। তিনি বলেন, গ্রামের চেয়ে শহর ঝুঁকিপূর্ণ। কারণে শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাই শুধু একটি বাড়ি লকডাউন করে করোনার বিস্তার ঠেকানোর চেষ্টা ব্যর্থ হবে।

তিনি আরো বলেন, সড়ক, নৌ ও রেলপথ যোগাযোগের কারণে চাঁদপুর একটি ট্রানজিট পয়েন্ট। এমন পরিস্থিতিতে অন্য জেলা এবং নজরদারির বাইরের মানুষগুলো চাঁদপুর শহরে ঢুকে পড়ছে। এতে ব্যাপক হারে ঝুঁকির মধ্যে রয়েছেন শহরের লোকজন। তাই আক্রান্তের এলাকা চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করার জন্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ রতন কুমার মজুমদার পরিস্থিতির আলোকে হতাশা ব্যক্ত করে বলেন, রাজধানীর রাজাবাজার, নারায়ণগঞ্জ কিংবা কক্সবাজারের মতো এলাকা চিহ্নিত করে যদি চাঁদপুরে লকডাউন ঘোষণা না করা হয়। তাহলে পরিবর্তিত অবস্থায় এর জন্য চাঁদপুরের মানুষজনকে চরম মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল গোটা চাঁদপুরকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তারপর ৩১ মে থেকে আরেক দফায় কয়েকটি শর্ত দিয়ে সেই লকডাউন চলমান রাখা হয়। সবশেষ আজ থেকে নতুন নিয়মে তৃতীয় দফায় লকডাউন চলছে চাঁদপুরে। এর মধ্যে করোনায় আক্রান্তদের বাড়িতে লাল নিশান উড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের লোকজন। সেই সঙ্গে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa