Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ তুচ্ছ ঘটনায় রিকশাচালককে মারধর করলেন নারী আইনজীবী
বিভাগীয় সংবাদ

তুচ্ছ ঘটনায় রিকশাচালককে মারধর করলেন নারী আইনজীবী

By Sibbir OsmanMay 8, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামের এক আইনজীবী। তার বিরুদ্ধে ওই রিকশাচালককে জুতাপেটা করার অভিযোগও উঠেছে। রবিবার (০৭ মে) দুপুরে যশোরে আদালতের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

পথচারীরা ওই আইনজীবীকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মারধরের শিকার রিকশাচালকের সন্ধান মেলেনি।

ওই আইনজীবীর দাবি, তিনি সঠিক কাজ করেছেন এবং তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন।

এদিকে আইনজীবী কর্তৃক রিকশাচালককে মারধরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরে আইনজীবী আরতি রাণী ঘোষ রিকশাচালকের কলার ধরে মুখে চড়-থাপ্পড় মারছেন এবং বলছেন, ‘তুই আগে চাবি দে।’ এ সময় রিকশাচালককে জোড় হাত করে বারবার ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলছিলেন, ‘আপা আপনার পায়ে ধরছি। ভুল হয়ে গেছে।’ কিন্তু আইনজীবী কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে করতে রিকশাচালকের লাইসেন্স চান এবং বলেন, ‘দেখ তোর কী করি।’
তুচ্ছ ঘটনায় রিকশাচালককে মারধর করলেন নারী আইনজীবী

Advertisement

এ সময় লাল গেঞ্জি পরিহিত এক তরুণ আইনজীবীকে নির্বৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেখানে উপস্থিত পথচারীরাও এ ঘটনার প্রতিবাদ করেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আপনি উকিল মানুষ হয়ে তাকে কোন আইনে মারছেন? তাকে ছাড়েন। আপনি তাকে জুতা দিয়ে মেরেছেন। তাকে আইনে সোপর্দ করুন।’ এ সময় আইনজীবী বলেন, ‘আপনার সাথে কথা বলব না।’

ভিডিওতে আরো দেখা যায়, এ সময় পথচারী এক নারী আইনজীবী আরতি রাণীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘অ্যাক্সিডেন্ট একটা হতে পারে কিন্তু মহিলা মানুষ হয়ে একজন পুরুষের গায়ে হাত দেওয়া এগুলো আপনার উচিত হয়নি।’ এ সময় আইনজীবী আরতি ছাতা মাথায় দিতে দিতে বলেন, ‘আমি কি আপনার কাছে জবাবদিহি করব?’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনজীবী আরতি রাণী ঘোষকে নির্বৃত্ত করার চেষ্টাকারী লাল গেঞ্জি পরিহিত ওই যুবকের নাম মীর রবিউল ইসলাম রবি। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘ওই আইনজীবী রাস্তার দুইপাশে না দেখে একপাশে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সড়কে চলমান রিকশায় ধাক্কা লেগে তিনি পড়ে যান। এরপর আমি গিয়ে তাকে রাস্তা থেকে তুলি। রিকশাচালক রিকশা থামিয়ে তার কাছে ক্ষমা চাইতে এলে ওই আইনজীবী তাকে জুতা দিয়ে মারেন। ঠেকাতে গিয়ে আমার ঘাড়েও জুতার বাড়ি লেগেছে। পরে একজন ভিডিও করার সময় তিনি জুতা বাদ দিয়ে হাত দিয়ে মারধর করতে থাকেন।’

এ ব্যাপারে আরতি রাণী ঘোষ সাংবাদিকদের জানান, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করেন। মারধর করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুজো করব?’

এ ব্যাপারে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার (আরতি রাণী ঘোষ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ আইনজীবীদের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

৫৪০ বছরের পুরনো জানালাবিহীন মসজিদ: শীতে উষ্ণ, গ্রীষ্মে শীতল!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026

Latest News

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa