কোরআন অবমাননার জেরে তুরস্কে দূতাবাস বন্ধ করছে ইউরোপীয়রা

আন্তর্জাতিক ডেস্ক : কোরআন অবমাননা ইস্যুতে নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আঙ্কারায় তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পবিার (২ ফেব্রুয়ারি) পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র সমালোচনা করেছে তুরস্ক। খবর এএফপির।

 তুরস্কে দূতাবাস বন্ধ; যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের রাষ্ট্রদূতকে তলব

কোরআন অবমাননা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যাপক টানাপোড়েন চলছে তুরস্কের। এর ধারাবাহিকতায় নিরাপত্তা ইস্যুতে বুধবার (১ ফেব্রুয়ারি) আঙ্কারায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয় জার্মানি। সতর্কতার অংশ হিসেবে আরও ছয়টি দেশ একই পদক্ষেপ নিয়েছে৷

এমনকি গেল সপ্তাহে তুরস্কে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকারও আহ্বান জানায় ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র। তুরস্ক ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় দেশগুলো।

এ অবস্থায় পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তাদের কূটনৈতিক মিশন বন্ধ ও নিরাপত্তা সতর্কতা জারির সমালোচনা করেছে তুরস্ক। নয়টি দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ব্রিটেন। বিষয়টির সমালোচনা করতেই রাষ্ট্রদূতদের ডাকা হয় বলে জানায় আঙ্কারা।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ প্রস্তাবে ভেটো দেয়ার পর থেকে তুরস্ক ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছিল। সম্প্রতি ডেনমার্ক, সুইডেন ও নেদারল্যান্ডসে বিক্ষোভে উগ্র ডানপন্থিরা পবিত্র কোরআনের কপি পোড়ানোর ঘটনায় সম্পর্কের আরও অবনতি ঘটে।
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.