
তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদোলু জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে ১৪৫ জনকে এরইমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার আগে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আজমির শহরসহ ২২টি প্রদেশে পুলিশ গ্রেফতার অভিযান চালায়। সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে গুলেনের অনুগত লোকজনের যোগাযোগ ছিল বলে দাবি করছে তুর্কি সরকার।
এদিকে, তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনীর ১৬ সদস্যকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর থেকে আটক করেছে। এছাড়া, ইস্তাম্বুলের পুলিশ জানিয়েছে, আদালত তাদেরকে সামরিক বাহিনীর ৪৪ সদস্যকে আটকের নির্দেশ দিয়েছে যার মধ্যে একজন মেজর এবং তিনজন লেফটেন্যান্ট রয়েছেন। এছাড়া কয়েকজন ডাক্তার এবং শিক্ষক রয়েছেন সন্দেহভাজনদের তালিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



