Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি তুলে নেওয়ার ৮ ঘণ্টা পর ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারীরা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

তুলে নেওয়ার ৮ ঘণ্টা পর ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারীরা

By Saumya SarakarOctober 6, 20241 Min Read

তুলে নেওয়ার ৮ ঘণ্টা পর ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারীরা

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে অপহরণের আট ঘণ্টা পর পুলিশের তৎপরতায় ছাড়া পেয়েছেন আব্দুর রহিম (৩৫) নামের এক ব্যবসায়ী।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ডে এনে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া আবাসিক এলাকা থেকে অপহৃত হন তিনি।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র বলেন, ‘আমাদের তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অপহৃত ব্যবসায়ী আব্দুর রহিম কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর হওলা ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে। পাহাড়তলী চৌমুহনী বাজারে মেসার্স আর এস মেটাল অ্যান্ড ফার্নিচার গ্যালারি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, শনিবার সকাল ১০টার দিকে ঊনসত্তরপাড়া আবাসিক এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা সাতজনের একটি দল তার গতিরোধ করে। এরপর তার দিকে অস্ত্র তাক করে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যায়। তারা প্রথমে ওই ব্যবসায়ীকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গিরিছায়া রেস্টুরেন্টের ওপরে রাবার বাগানে নিয়ে যায়।

এ সময় ব্যবসার কাজে সঙ্গে থাকা এক লাখ ৯ হাজার টাকা হাতিয়ে নেয়। বিকেল ৪টার দিকে অপহরণকারীরা তাকে ডাবুয়ার গহীন পাহাড়ে নিয়ে যায়। সেখানে আরও দুইজন এসে যোগ দেয়। পরে সন্ধ্যায় জলিলনগর বাসস্ট্যান্ডে এনে ছেড়ে দেয়।

নতুন বিতর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa