বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিল-এ আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

যেখানে নায়কের আগের দুই সংসারের সন্তানরাও হাজির ছিলেন।
আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম রয়েছে, বিচ্ছেদ মানেই দুটি চেনা মানুষের রাস্তা চিরতরে আলাদা, মুখ দেখাদেখি বন্ধ আর একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা।
কিন্তু এই চেনা বৃত্তের বাইরে গিয়ে সম্পূর্ণ এক অন্য সমীকরণ তৈরি করেছেন আমির খান।
প্রথম স্ত্রী রীনা দত্ত কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, দুজনের সঙ্গেই বিচ্ছেদের পর যেভাবে তিনি বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন, তা আলোচনার বিষয়।
বিশেষ করে আজ যখন আমির আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন, তখন আমিরের এই পুরনো দর্শন এবং তাদের বর্তমান সমীকরণটি নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে।
একটি সাক্ষাৎকারে সম্পর্কের এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমির প্রশ্ন তুলেছিলেন, ডিভোর্স হয়ে গেলেই কি মানুষ সঙ্গে সঙ্গে একে অপরের শত্রু হয়ে যায়?
অভিনেতার স্পষ্ট কথা, আইনি বন্ধন ছিন্ন যাওয়া মানেই একটা মানুষের প্রতি মনের সব শ্রদ্ধা বা টান এক নিমেষে শেষ হওয়া নয়।
রীনা এবং কিরণ, দুজনের প্রতিই তার মনে আজও অগাধ সম্মান রয়েছে। পার্টনার হিসেবে হয়তো জীবনের চাকা একসঙ্গে ঘোরেনি, কিন্তু মানুষ হিসেবে একে অপরের ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হতে তো কোনও বাধা নেই!
মনস্তাত্ত্বিক বিশ্লেষকদের মতে, তিক্ততাহীন বিচ্ছেদ কেবল সন্তানদের মানসিক বিকাশের জন্যই ভালো নয়, তা প্রাক্তন দম্পতির নিজেদের জীবনকেও অনেক সহজ ও পজিটিভ করে তোলে। আমির ঠিক এই জীবনবোধটাকেই আপন করে নিয়েছেন। আর তাই তো বিচ্ছেদের পরেও আমিরকে তার দুই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে পারিবারিক আড্ডায় মেতে উঠতে দেখা যায়, একসঙ্গে প্রোডাকশনের কাজ সামলাতেও কোনও অস্বস্তি হয় না তাদের।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘মিস্টার পারফেকশনিস্ট’ মনে করেন, বিয়ের খাতা বন্ধ হলেও আজীবনের চেনা মানুষের প্রতি মানবিকতার সম্পর্কটা কখনও মরে যায় না। শুধু সমাজের ভয় বা ইগোর লড়াইয়ে ডিভোর্সকে একটা ট্র্যাজেডি না বানিয়ে, পরিপক্ব মন নিয়ে তাকে একটা সুন্দর বন্ধুত্বের রূপ দেওয়া সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



