আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুটি বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব ও রাশিয়া বৃহস্পতিবার ওপেক+ সদস্যদের সঙ্গে রিয়াদে বৈঠক করেছে। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৈশ্বিক অর্থনীতির মঙ্গলের জন্য তেল উৎপাদন কমানোর চুক্তিতে যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

Advertisement

পুতিনের তাৎক্ষণিকভাবে সাজানো রিয়াদ সফর ও বৈঠকের কয়েক ঘণ্টা পর রাশিয়া-সৌদির যৌথ বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে ক্রেমলিন।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট, রাশিয়া ও অন্যান্য মিত্ররা গত সপ্তাহে দৈনিক প্রায় ২ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমাতে সম্মত হয়েছিল। নেতৃত্বে থাকা সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় তেলের উৎপাদন দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল কমাতে আগ্রহ দেখিয়েছে।

ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘জ্বালানির ক্ষেত্রে উভয় পক্ষ তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও বিশ্বব্যাপী তেলের বাজারের স্থিতিশীলতা বাড়াতে ওপেক+ দেশগুলোর সফল প্রচেষ্টার প্রশংসা করেছে। উভয় পক্ষই সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব ও সকল সদস্যকে ওপেক+ চুক্তিতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিল। চুক্তিটি উত্পাদক ও ভোক্তা, উভয় পক্ষের স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।’

বিবৃতিটি ছিল ছিল রুশ ভাষায়।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ক্রাউন প্রিন্স সালমান ও পুতিন তাদের বৈঠকে ওপেক+ সদস্যদের চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।

বৃহস্পতিবার মস্কোতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন।

পুতিনের রিয়াদ ও আবুধাবি ভ্রমণকে ঘিরে এখনও রহস্য রয়েছে। এই সফরে তাকে চারটি রুশ ফাইটার জেট নিরাপত্তা দিয়েছিল। ক্রেমলিন জানিয়েছে, পুতিন এবং ক্রাউন প্রিন্স গাজা, ইউক্রেন ও ইয়েমেনের সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়েও আলোচনা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.