
জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সোমবার এক বিবৃতিতে বলেছে, সাবিতির ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কারা জড়িত তা খুঁজে বের করতে ইরান যে তদন্ত শুরু করেছে তাতে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। বিবৃতিতে এই তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়।
ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয়, তেল ট্যাংকারটিতে হামলার ঘটনায় কোনো একটি দেশের সরকার জড়িত এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি বলেছেন, তেল ট্যাংকার সাবিতির ওপর একটি বা কয়েকটি দেশ সম্মিলিতভাবে হামলা চালিয়েছে।
ইরানি তেল ট্যাংকার সাবিতি সোমবার ইরানের পানিসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


