Advertisement

জুমবাংলা ডেস্ক : ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি লেগুনাকে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজারের নিকটবর্তী নিগার জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১২ জন। তা‌দের মধ্যে দুইজ‌নের অবস্থা সঙ্কটাপন্ন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজারের নিকটবর্তী নিগার জামান ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় পোশাক শ্রমিকবাহী লেগুনাটিকে পেছন দিক থে‌কে ধাক্কা দেয়। এতে ১৪ জন আহত হন। পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে নিয়ে গেলে তাদের ম‌ধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জন‌কে ময়মন‌সিংহ মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর ক‌রা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন (২৫) ও রিমা আক্তার (২০) নামের দুইজ‌নের মৃত্যু হয়েছে। আরও দুইজ‌নের অবস্থা সঙ্কটাপন্ন। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসক।

নিহত সা‌ব্বির ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রা‌মের নবী হো‌সেনের ছে‌লে এবং রিমা আক্তার একই এলাকার আলাল উদ্দি‌নের মে‌য়ে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, ট্রাকটিকে আটক করা হ‌য়ে‌ছে। প্রসঙ্গত, গত চার দিন আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শিশু-নারীসহ ৭ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.