
জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের উদ্দেশে আওয়াজ তোলার কথা বলতেই, উঠে দাঁড়ায় মুনিবা কিদওয়াই নামের ক্লাস ইলেভেনের এক ছাত্রী। প্রশ্ন করে, উন্নাওয়ে ধ*র্ষণ করা হয়েছে এক তরুণীকে। ধ*র্ষণ করেছে বিজেপি-র বিধায়ক। কী ব্যবস্থা হয়েছে? না থেমেই মুনিবা বলতে থাকে, আপনারা বলছেন আওয়াজ তুলতে, আর তাকে পিষে মে*রে ফেলার চেষ্টা হল। সবাই বুঝতে পারছে ওটা দু*র্ঘটনা নয়। ট্রাকের নম্বর প্লেট কালি দিয়ে ঢাকা ছিল। আসলে সাধারণ লোক অপরাধ করলে ব্যবস্থা হয়, ক্ষমতাশালীরা ধর্ষ*ণ করলে কোথায় ব্যবস্থা? কোথায় আইন? আমাদের নিরাপত্তার কোথায়?
ওই তীক্ষ্ণ প্রশ্ন নির্বাক হয়ে শোনা ছাড়া আর কোনও উপায় ছিল না ঐ পুলিশ কর্মকর্তাকে। মুনিবার কথা শেষ হতেই হাততালিতে ফেটে পড়ে গোটা ক্লাস। ওই ভিডিও এখন ভা*ইরাল। মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উন্নাও ধ*র্ষণ কাণ্ডের নিগৃহীতা। মৃ*ত্যু হয়েছে তার দুই চাচির। গোটা দেশ তোলপাড়। আজ বৃহস্পতিবার এ ঘটনায় মামলা উঠবে সুপ্রিমকোর্টে। আর বুধবার মুনিবা কিদওয়াই প্রশ্ন তুলে দিল, ‘রাজা তোর কাপড় কোথায়?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



