Advertisement
দিনাজপুর কোতয়ালি থানা ঘেরাও ও ভাঙচুরের মামলায় জামিন নিতে গিয়ে দুই সরকারি কর্মচারীসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উচ্চমান সহকারি মো. শাওন (৩৪), দিনাজপুর সরকারি কলেজের মাস্টাররোল চাকরি করা রায়হান হান্নান দ্বীপ (৩০) এবং রাজা মিয়া ( ২৯)।

সোমবার দুপুরে দিনাজপুর জজকোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুরের আদালতে জামিন নিতে গেলে ম্যাজিস্ট্রেট ওই ৩ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ১১ জুলাই দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজব ও দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হলে দলীয় নেতাকর্মী ও ছাত্রলীগ নেতাদের একাংশ তাদের মুক্তির দাবিতে কোতয়ালি থানা ঘেরাও ও ভাঙচুরের চেষ্টা চালায়। এতে ১৪ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওইদিন রাতেই ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনের নামে মামলা দায়ের করে।

হান্নান দ্বীপের বিষয়ে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হোসেন বলেন, রায়হান হান্নান দ্বীপ আমি অধ্যক্ষ হওয়ার আগেই মাস্টাররোল চাকরিতে ঢুকে। পরে তাকে দর্শন বিভাগ থেকে লাইব্রেরিতে দেওয়া হয়। তাকে জেলে প্রেরণ করা হয়েছে বিষয়টা মাত্র জানলাম। আদালত থেকে যদি কোন নির্দেশনা আসে তাহলে অবশ্যই পরবর্তী একাডেমিক কাউন্সিল সভায় আমরা আলোচনা করব। সেখানেই তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষাবোর্ডের একজন কর্মচারীকে জেল হাজতে প্রেরণ করার বিষয়টা শুনলাম। আইন অনুযায়ী পরবর্তীতে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটাই করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.