Advertisement

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে নাচানাচির সময় বাধা সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

জখম দুজন হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।

সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত রাজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার ইসলামপাড়া বটতলায় স্থানীয় কতিপয় যুবক পিকনিকের আয়োজন করে। বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। রাত ১০টার দিকে নিজেদের মধ্যে আকস্মিক বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত জিসান বলেন, বাগ্বিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। সে সময় আকস্মিক ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শাকিল আর সালাম বলেন, দুজনের পিঠ একাধিক কোপে গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.