Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারিত্ব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে মেরিটাইম মিলিশিয়া
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারিত্ব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে মেরিটাইম মিলিশিয়া

By Shamim RezaJune 5, 20213 Mins Read

দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারিত্ব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে মেরিটাইম মিলিশিয়া

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি দুই সুপারপাওয়ার যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে যুক্তরাষ্ট্র হেরে যাবে। চীন তাদের সেনাবাহিনী নিয়ে কেমন ধারণা পোষণ করছে এই সতর্কবার্তা তারই স্বাক্ষ্য বহন করবে। পূর্ব চীন সাগরকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান,অস্ট্রেলিয়া ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রকে এ হুমকি দেয় চীন।

এছাড়া দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল থেকে ফিলিপাইন জাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি প্রত্যাখান করলে এখানেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে। অধ্যাপক কার্ল চেস্টারের লেখা এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ফিলিপাইন, ভিয়েতনাম ও জাপানের সঙ্গে সমুদ্রসীমাগুলোয় আগ্রাসনপূর্ণ কৌশল বজায় রাখার কারণে এসব আঞ্চলিক বিবাদে চীনের মেরিটাইম মিলিশিয়ার নিয়মিত অংশগ্রহন দেখা যায়।

চীনের পিপলস আর্মড ফোর্সেস মেরিটাইম মিলিশিয়া (পিএএফএমএম) গঠনের জন্য কমিউনিস্ট পার্টির কাছে ঋণী। মূলত মৎসজীবি ও উপকূলীয় অঞ্চলের শ্রমিকদের সমন্বয়ে গঠিত বিভিন্ন মিলিশিয়া দলগুলোকে একত্রিত করে ১৯৫০ সালে এই পিএএফএমএম গঠন করা হয় বলে অধ্যাপক কার্ল চেস্টারের লেখা এক প্রতিবেদনে জানা গিয়েছে।

একেবারে শুরুর দিকে পিএএফএমএমের ভূমিকা ছিল পিপলস রিপাবলিক অব চীনের (পিআরসি) উপকূলীয় অঞ্চলের জলসীমায় নজর রাখা এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে চায়নিজ আর্মিকে (পিএলএ) অবহিত করা। পিএলএর সাবেক কর্মকর্তাদের মাধ্যমে গঠিত ব্যুরো অব অ্যাকোয়াটিক প্রোডাক্টস এই মিলিশিয়াদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্রে সজ্জিত করে থাকে। ষাটের দশক পর্যন্তও এই মিলিশিয়া বাহিনীর কার্যক্রম সমুদ্রসীমা পর্যন্ত নির্দিষ্ট ছিল। কিন্তু এর পরবর্তী বছরগুলোয় তাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। ষাটের দশকের শেষের দিকে প্যারাসেল এবং স্পার্টলি দ্বীপসমূহে দক্ষিণ ভিয়েতনামের মৎসশিকারিদের তারা নানাভাবে হয়রানি করতে থাকে।

১৯৭৪ সালের জানুয়ারিতে দক্ষিণ ভিয়েতনামের প্যারাসেল আইল্যান্ড জব্দ করার মাধ্যমে এই মিলিশিয়ারা প্রথম বড় কোনো বিজয় অর্জন করে। তারা দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর সঙ্গে ৪০০ মিলিশিয়া বাহিনীকে যুক্ত করেছিল এবং পুরো দ্বীপ দখল করে রাখে। এই দ্বীপটি তখন থেকেই চীনের সঙ্গে ছিল।

১৯৮০ সালের শুরু থেকেই দক্ষিণ ও পূর্ব চীন সাগরে পিআরসির আগ্রাসনমূলক কর্মকাণ্ডে নের্তৃত্বের ভূমিকা গ্রহণ করেছে পিএএফএমএম। তারা ভিয়েতনাম ও ফিলিপাইনের ছোট, ধীরগতির মাছ ধরার জাহাজগুলোকে হুমকি-ধামকি দিতে থাকে। মিলিশিয়ারা ছোটখাট অস্ত্র নিয়ে এসব মাছ ধরার জাহাজগুলোকে হুমকি দিতো এবং জলকামান নিয়ে এসব জাহাজে হামলা করত, অনেক সময় এসব জাহাজ তারা ডুবিয়েও দিতো।

মিলিশিয়া দলগুলোর নৃশংস কার্যকলাপে চীনের কোস্ট গার্ডদেরও প্রায় সময়ই সহায়তা করতে দেখা যেত। বিপরীতে স্প্রাটলি আইল্যান্ডে নিজেদের মৎসশিকারিদের রক্ষা করতে ‘ফিশিং শেল্টার’ তৈরি করে চীন। পিএলএর সহায়তা নিয়ে পিএএফএমএম চীনের সব প্রতিবেশি দেশগুলোকে কোণঠাসা করে ফেলে এবং মিসশেফ রীফ ও স্কারব্রোহ শোল দখল করে।

পিএএফএমএম এর এসব কার্যকলাপ সত্ত্বেও শি জিনপিংয়ের নের্তৃত্বে থাকা চীন সরকার কখনোও এই মিলিশিয়াদের সঙ্গে চীনা সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি স্বীকার করেন নি। চীন সরকারের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়েছে এই মিলিশিয়ারা মূলত মাছশিকারি।

এদিকে পিএএফএমএম সবসময়ই আগ্নেয়াস্ত্র অথবা সামরিক অস্ত্র ব্যবহার না করার কারণে তাদের কর্মকাণ্ডকে ‘যুদ্ধসম’ বলা যায় না; যেটি পাল্টা পদক্ষেপের ইন্ধন যোগাবে। তবে এই মিলিশিয়াদের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ইউএস-ফিলিপাইন মিউচুয়াল ডিফেন্স ট্রেটির আওতায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে পারে ম্যানিলা। আর এ কারণেই পিআরসির কার্যক্রমকে ‘গ্রে জোন অপারেশন’ (যার অর্থ তারা আগ্রাসনের কাজ করছে) হিসেবে উল্লেখ করেছে তারা। কিন্তু তা সত্তে¡ও পূর্ব ও দক্ষিণ চীন সাগরে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে পিএএফএমএম।

সূত্র : এশিয়ান লাইট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa