Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘দবং মহিলা’ হতে পারেন বিশ্বের সব নারীর অনুপ্রেরণা
আন্তর্জাতিক

‘দবং মহিলা’ হতে পারেন বিশ্বের সব নারীর অনুপ্রেরণা

By Saiful IslamJuly 9, 20193 Mins Read

‘দবং মহিলা’ হতে পারেন বিশ্বের সব নারীর অনুপ্রেরণা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিটি মানুষের জীবনেই কঠিন সময় আসে। কেউ হেরে যায়, কেউ লড়াই করে এগিয়ে যায়। তবে একের পর এক প্রিয়জনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, তিন সন্তান, যাদের মধ্যে একজনের বয়স মাত্র তিন মাস, তাদের নিয়ে রাস্তায় বেরিয়ে এসে অটোরিকশা চালিয়ে জীবন যুদ্ধে জয়, মুখের কথা নয়। এমনই করে দেখিয়েছেন মুম্বইয়ের ‘দবং মহিলা’। হ্যাঁ এক মহিলা!

শিরিন, কোনও পদবি ব্যবহার করেন না, অটোরিকশা চালান মুম্বইয়ের রাস্তায়। মুম্বইয়ের একটি ফেসবুক পেজ ‘হিউম্যানস অফ বম্বে’ তাঁর কাহিনী সকলের কাছে তুলে ধরেছে। সেখানেই শিরিন তাঁর ভাষায় জানিয়েছেন জীবনের, লড়াইয়ের কাহিনী।

শিরিন লিখেছেন-“আমি রক্ষণশীল এক মুসলিম পরিবারে জন্মাই। নিত্যদিন বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। আমার বয়স যখন ১১ বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর মা আবার বিয়ে করেন। মা যা ঠিক মনে করতেন তাই করতেন। আর মায়ের দ্বিতীয় বিয়ের জন্য মাকে চারপাশের পুরুষদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হত। একবার ভাইকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন মা। সেখানে ওদের ঘিরে ধরে আমাদের সম্প্রদায়ের কিছু লোক। তীব্র কটাক্ষ করে তারা। এমনকি মায়ের চরিত্র নিয়ে অপমান করে। ওই লোকগুলি আমার ভাইকেও গালিগালাজ করে, যা আমার মায়ের ওপর গভীর প্রভাব ফেলে। মায়ের মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায়, সেই রাত্রেই মা গায়ে আগুন দেন। মাকে হারানো জীবনে সব থেকে কঠিন পরিস্থিতি ছিল। তাও আমরা বাঁচার চেষ্টা করি। এক বছরের মধ্যেই আমাদের দুই বোনের বিয়ে দিয়ে দেন বাবা।

আমার বোনের ওপর তার শ্বশুরবাড়ির লোকেরা পণের জন্য চাপ দিতে থাকে। বোন যখন গর্ভবতী ছিল তখন তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিষ খাইয়ে দেয়। এই ঘটনা পুরোপুরি আমাকে ভেঙে দেয়। আমি আমার জীবনের সব থেকে প্রিয় দু’জনকে হারালাম। আমি তখন গর্ভবতী, কিছুদিন পরই আমার ছেলে জন্মায়। তার জন্যই আমাকে বাঁচতে হত।

স্বামীর সঙ্গে আমার ঝগড়া শুরু হতে লাগল। আমার তৃতীয় সন্তানের জন্মের পর আমার স্বামী আমাদের দেখভাল করতে অস্বীকার করে। সে শুধু আমার সঙ্গে সহবাস করতে চেয়েছিল। যখন তার সেই চাহিদা মিটে যায় সে তিন তালাক দিয়ে দেয় আমাকে। আমাকে তিনটি সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে হয়।

তিন সন্তান নিয়ে আমি তখন রাস্তায় একা। একটি বিরিয়ানির দোকান তৈরি করি আমি। কিন্তু একদিন পুরসভা সেটাও ভেঙে দেয়। আমার স্বামী অটোরিকশা চালাত। আমিও সিদ্ধান্ত নিই অটোরিকশা চালানোর।

অটোরিকশা থেকে ভালই আয় হতে লাগল, সেই সঙ্গে বহু মানুষের হেনস্থা, নির্যাতন, অপমান সহ্য করতে হত। মহিলা বলে অনেকেই আমাকে ভরসা করতে পারতেন না। অন্য অটোচালকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে আমাকে। কিন্তু কোনও কিছুকেই গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিই আমি।

গত একবছর ধরে আমার আয়ে সংসার চলছে। আমার সন্তানদের সব আবদার মেটাই আমি। আমি তাদের একটা গাড়ি কিনে দিতে চাই, হয়তো শীঘ্রই সেটা দিতে পারবো।

আমার অটোরিকশার অনেক যাত্রীর আচরণ আমায় গর্বিত করে, কেউ আমার জন্য করতালি দেন, এমনকি কেউ কেউ বুকে জড়িয়ে ধরেন আমাকে। একবার আমার মনে আছে, এক ব্যক্তি অটোতে উঠে আমাকে মহিলা বলে বুঝতেই পারেননি, ভাই বলে সম্বোধন করেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন, আমাকে ‘দবং মহিলা’ বলে সম্মোধন করেন। আমি নিজেও জানি আমি তাই। আমি চাই আমার মতো অন্য নারীরাও এমন দবং হোক।

মহিলারা সব কিছু করতে পারেন- অন্যের তৈরি করা নিয়মে তাঁদের বাঁচার প্রয়োজন নেই। আমি চাই না আমার মা বা বোনের মতো কষ্ট কেউ পাক। তাই যখন কোনও যাত্রী আমার সন্তানদের জন্য আমাকে আশীর্বাদ করেন, আমার প্রশংসা করেন, তখন আমি ভাবি, আমি যা করছি তা আমার জন্য নয়, এটা সেই সব নারীর জন্য যাঁরা মুখ বুঝে সব কিছু সহ্য করছেন।”
‘দবং মহিলা’ হতে পারেন বিশ্বের সব নারীর অনুপ্রেরণা
শিরিনের এই কাহিনী এখন ইন্টারনেটে ভাইরাল। হাজার হাজার মানুষ তাঁর প্রশংসা করছেন। নেটিজেন তাঁর লড়াইকে করছে কুর্নিশ। সূত্র: আনন্দ বাজার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa