Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দাঙ্গার আগে দেয়া বক্তব্য সম্পূর্ণ গ্রহণযোগ্য : ট্রাম্প
আন্তর্জাতিক

দাঙ্গার আগে দেয়া বক্তব্য সম্পূর্ণ গ্রহণযোগ্য : ট্রাম্প

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 13, 20212 Mins Read

ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ক্যাপিটল হিলে দাঙ্গার আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তারা পুরোপুরি ঠিক আছে। খবর বিবিসি বাংলা’র।

সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের যে প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা, সেটি তিনি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

আগামী ২০শে জানুয়ারি তিনি ক্ষমতা থেকে সরে যাবেন, যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন।

তবে প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ”আমি মনে করি এটা (অভিশংসনের প্রস্তাব) আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোন সহিংসতা চাই না।”

ক্যাপিটল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি মেক্সিকো সীমান্তে তোলা দেয়াল দেখার জন টেক্সাসে যাচ্ছিলেন। ওই দাঙ্গায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আর ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।

অভিশংসনের প্রস্তাব

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করার জন্য মাইক পেন্সের প্রতি আহবান জানিয়ে একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপিত হওয়ার কথা রয়েছে। যদিও সেটি ব্যর্থ হবে বলেই ধারণা করা হচ্ছে।

সেক্ষেত্রে সহিসংতা উস্কে দেয়ার অভিযোগে বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেই প্রস্তাব পাস হবে বলেই ধারণা করা হচ্ছে। সেটি হলে মি. ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে দুইবার অভিশংসনের প্রস্তাব পাস হয়েছে।

কিন্তু তাকে ক্ষমতা থেকে সরাতে হলে সেই প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে অনুমোদিত হতে হবে। সেক্ষেত্রে প্রস্তাবে পক্ষে মি. ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বেশ কিছু সদস্যকেও ভোট দিতে হবে। তবে এখন পর্যন্ত এই দলের খুব কম সদস্যই নিজেদের দলের প্রেসিডেন্টকে অপসারণের পক্ষে আগ্রহ প্রকাশ করেছেন।

টেক্সাসে বক্তব্য দেয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ”২৫তম সংশোধনীতে আমার জন্য কোন ঝুঁকি নেই, কিন্তু সেটা উল্টো জো বাইডেন এবং তার প্রশাসনের পেছনেই ফিরে আসবে।”

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ঘনিষ্ঠদের বলেছেন যে, ডেমোক্র্যাটরা যে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে, তাতে তিনি খুশী।

কেন্টাকির এই সিনেটর মনে করেন, এই সাজার ফলে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করা সহজ হবে।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে সেনেটে শুনানির পর অভিশংসন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa