Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দিনমজুরের ছেলে পেল আড়াই কোটি টাকার স্কলারশিপ, মার্কিন কলেজে গ্র্যাজুয়েশনের সুযোগ
Suggest Entertainment News আন্তর্জাতিক

দিনমজুরের ছেলে পেল আড়াই কোটি টাকার স্কলারশিপ, মার্কিন কলেজে গ্র্যাজুয়েশনের সুযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কJul 15, 2022, 2:28 AM Asia/DhakaUpdated:Jul 15, 2022, 2:28 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এক নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল বিহার। সেখানে এক ১৭ বছরের পড়ুয়া নিজের যোগ্যতায় হাসিল করেছে দুর্দান্ত সাফল্য। জানা গিয়েছে, ওই পড়ুয়া পেয়েছে আড়াই কোটি টাকার একটি স্কলারশিপ (Scholarship)। মূলত, এই বিপুল অঙ্কের স্কলারশিপ পাওয়ার জন্য তাকে একটি পরীক্ষাও দিতে হয়েছিল। সেই পরীক্ষায় সারা বিশ্বে সে ষষ্ঠ স্থান অধিকার করে। শুধু, তাই নয়, এরপরে সে পেয়েছে আমেরিকায় পড়ার সুযোগও।

দিনমজুরের ছেলে পেল আড়াই কোটি টাকার স্কলারশিপ, মার্কিন কলেজে গ্র্যাজুয়েশনের সুযোগ

মূলত, আমরা যে ছাত্রটির কথা বলছি তার নাম হলো প্রেম কুমার। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য আমেরিকার লাফায়েট কলেজ থেকে আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে। যা রীতিমতো স্বপ্ন ছিল অত্যন্ত গরিব এই পড়ুয়ার কাছে। আর সেই স্বপ্নই কার্যত সত্যি করেছে সে। জানা গিয়েছে, প্রেমের বাবা হলেন একজন দিনমজুর। এমতাবস্থায়, কোনোমতে দিন কাটে তাঁদের। যদিও, এবার বিহারের রাজধানী পাটনা সংলগ্ন ফুলওয়ারি শরিফের গনপুরের মহাদলিত বসতির বাসিন্দা প্রেম কুমারকে এই বৃত্তি দিয়েছে আমেরিকার ওই কলেজ।

জানা গিয়েছে, এই বৃত্তির জন্য ভারত থেকে মোট ৬ জনের নাম পাঠানো হয়েছিল। এদিকে, রীতিমতো একটি ভাঙা বাড়িতেই পড়াশোনা করতে হয়েছে প্রেমকে। এমনকি, বস্তির অন্ধকার ঘরে আলো জ্বেলে পড়তে হত তাকে। যদিও, আজ সে আমেরিকার অন্যতম একটি বড় কলেজে পড়বে।

দিনমজুরের ছেলে পেল আড়াই কোটি টাকার স্কলারশিপ, মার্কিন কলেজে গ্র্যাজুয়েশনের সুযোগ

উল্লেখ্য যে, প্রেমের মা ১২ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যান। এমতাবস্থায়, তার দিনমজুর বাবা সমস্ত কষ্ট মেনে নিয়েও প্রেমকে পড়িয়েছেন। আর আজ প্রেম ভারতের একমাত্র পড়ুয়া যে কিনা আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়েছে। এই প্রসঙ্গে প্রেম জানিয়েছে,”আমরা অনেক সংগ্রাম করেছি, সংগ্রাম না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। আমি সুযোগ পেলেই পড়াশোনায় সময় দিয়েছি। আমার বাবা মাঠে কাজ করেন এবং আমার মা মারা গেছেন।”

এদিকে, প্রেমের এই বিরাট সাফল্যে স্বাভাবতই খুশি হয়েছেন সকলে। পাশাপাশি, গর্বিত হয়েছেন প্রেমের বাবাও। কঠোর পরিশ্রমের ওপর ভর করে প্রেম এখন সমগ্ৰ দেশেই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

পৃথিবীতে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

May 23, 2026, 4:25 PM Asia/Dhaka

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

May 23, 2026, 2:04 PM Asia/Dhaka
Latest News
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp