Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দিনাজপুরে কৃষকদের কাছ থেকে ধান-গম ক্রয় কার্যক্রম শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

দিনাজপুরে কৃষকদের কাছ থেকে ধান-গম ক্রয় কার্যক্রম শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 30, 20212 Mins Read

দিনাজপুর

Advertisement

জুমবাংলা ডেস্ক: দিনাজপুর জেলায় কৃষকদের কাছ থেকে খাদ্য বিভাগ ২৪ হাজার ১৫২ টন ধান ও ১ হাজার ৪৭৩ টন গম ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে। ৩টি উপজেলায় কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতি ব্যবহারে এ্যাপস এর মাধ্যমে আবেদন নিয়ে ধান ক্রয় করা হবে।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম জানান, সারাদেশের মতো খাদ্যের জেলা দিনাজপুরে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয় কার্যক্রম জেলার ১৩টি উপজেলায় গতকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। খাদ্য বিভাগের ঘোষনা অনুযায়ী এই জেলায় ২৪ হাজার ১৫২ টন ধান ও ১ হাজার ৪৭৩ টন গম কৃষকের নিকট থেকে ক্রয় করা হবে।

সুত্রটি জানায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা সদর, বিরল ও বীরগঞ্জ উপজেলায় কৃষকদের নিকট থেকে ডিজিটাল পদ্ধতিতে এ্যাপসের মাধ্যমে আগামী ১০ মে পর্যন্ত ধান ক্রয়ে আবেদন গ্রহন করা হবে। আবেদনগুলো আগামী ১০ মে লটারির মাধ্যমে বাছাই করে সংশ্লিষ্ট কৃষকদের কাছ থেকে ধান গ্রহণ করা হবে। অপর ১০ টি উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি আবেদন নিয়ে লটারির মাধ্যমে কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান ও গম ক্রয় করা হবে। ধান ক্রয় কার্যক্রম ১৬ আগস্ট পর্যন্ত এবং গম ক্রয় কার্যক্রম ৩০ মে পর্যন্ত চলমান থাকবে।

চলতি বছর ইরি বোরো মৌসুমে মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে। এখন পর্যন্ত চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়নি। তিনি জানান, চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা পাওয়া গেলে মিলারদের সাথে চাল ক্রয়ের চুক্তি সম্পাদন করা হবে। জেলার ২৬টি এলএসডি এবং ১টি সিএসডি গুদামে ৯১ হাজার টন খাদ্য মজুদের ধারণ ক্ষমতা রয়েছে। বর্তমানে ৬ হাজার ৯৬৯ টন চাল ও ২ হাজার ৫০৩ গম মজুদ রয়েছে।

তিনি জানান, জেলা শহরে খাদ্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে ১২টি পৌরসভার ওয়ার্ডে ১২ জন খাদ্য ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহে ৬ দিন প্রত্যেক ডিলার ৫০০ কেজি চাল ও ৫০০ কেজি স্বাস্থ্য সম্মত আটা খাদ্য বিভাগের নির্ধারিত মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি চাল ২৮ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম চলছে। ফলে শহরের নি¤œআয়ের মানুষ নির্ধারিত মূল্যে চাল ও আটা ক্রয় করে স্বস্তি ফিরেছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

জুন 14, 2026
ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

জুন 14, 2026
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
Latest News
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

যুবদল নেতা

নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

বেনজীর

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa