Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা
Bangladesh breaking news আন্তর্জাতিক ওপার বাংলা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

By Tarek HasanFebruary 2, 20262 Mins Read

ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার (২ ফেব্রুয়ারি) দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে এক উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দেন যে তিনি এখানে আন্দোলনের জন্য নয় বরং ন্যায়বিচারের দাবিতে এসেছেন।

মমতা

Advertisement

দিল্লি পুলিশের কর্মকর্তাদের সংযত হওয়ার পরামর্শ দিয়ে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের ওপর এমন অত্যাচার ও হুমকি বরদাশত করা হবে না। দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি আক্ষেপের সুরে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যান তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু বাংলার প্রতিনিধিরা দিল্লিতে এলে তাদের ‘কালো গালিচা’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তিনি অভিযোগ করেন, দিল্লি পুলিশ বাংলার মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের হেনস্তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, যদি এই দেশে আর কেউ লড়াই না-ও করে, তবুও তিনি এবং তার দল এককভাবে লড়াই চালিয়ে যাবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এই দলে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়াটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট, বৈষম্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব থাকায় তারা এবার সশরীরে উপস্থিত হয়ে দাবি আদায়ের পরিকল্পনা করেছেন।

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

বর্তমানে পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রম চলছে, যার চূড়ান্ত তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা। রাজনৈতিক মহলের ধারণা, এই সংশোধনী প্রক্রিয়ায় অসংখ্য নাম বাদ পড়া বা অন্তর্ভুক্তি নিয়ে তৃণমূলের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়েই মমতার এই দিল্লি সফর জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa