
ছবি এবং ভিডিওতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এসব ছবিতে দেখা গেছে, অগ্নিসংযোগের পাশাপাশি লাঠি-রড নিয়ে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে সংঘর্ষকারীরা। এমন পরিস্থিতিতে সাধারন মানুষদের মন ভেঙেছে। বাদ যাননি ক্রিকেটাররাও। ভারতে মনুষ্যত্ববোধই বিলুপ্ত বলে টুইট করেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ‘দিল্লির সংহিংসতার যত দৃশ্য দেখেছি হৃদয়টা ততই পুড়ে গেছে। মুসলিমদের সাথে পশুর মতো আচরণ করা হচ্ছে। মনুষ্যত্ববোধ সেখানে (ভারত) বিলুপ্ত। ভালো সময়ের জন্য প্রার্থনা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



