
তারই ধারাবাহিকতায় জেলা শহরের অদূরে অবস্থিত সদর উপজেলার এই দীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখ হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান যুবায়েব। ইতোমধ্যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন স্থানে জনসংযোগ শুরু করেছেন। জনসংযোগে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন,“আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি ইউনিয়ন বাসীর হোল্ডিং ট্যাক্স দিতে হবে না । সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই দীঘি ইউনিয়ন। কিন্তু এই ইউনিয়নের উন্নয়নের দিকটা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছে। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই।”
তিনি আরও বলেন, “মানিকগঞ্জের মানিক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জসহ সারা দেশে যেভাবে স্বাস্থ্য খাতে উন্নয়ন করে চলেছে; আমি তার এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে তার হাতে হাত মিলিয়ে এই ইউনিয়নবাসীকে মাদক ,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। আমি চাই এই ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমি শুধু একটিবার এই ইউনিয়নবাসীর কাছে সুযোগ চাই, তাদের সেবা করার জন্য।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



