Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দীর্ঘক্ষণ গরমে রেখেও যে শিশুর শরীর থেকে ঘাম ঝরাতে পারলেন না ডাক্তাররা
আন্তর্জাতিক

দীর্ঘক্ষণ গরমে রেখেও যে শিশুর শরীর থেকে ঘাম ঝরাতে পারলেন না ডাক্তাররা

By Shamim RezaAugust 6, 20203 Mins Read

দীর্ঘক্ষণ গরমে রেখেও যে শিশুর শরীর থেকে ঘাম ঝরাতে পারলেন না ডাক্তাররা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এখনও মুখে কথা ফোটেনি ভাল করে। হামাগুড়ি দিয়েই বাথরুমে চলে যায় একা। গামলা থেকে মগে করে পানি নিয়ে ঢালতে শুরু করে। এক দু’বার নয়। দশ-বারো বার। সারাক্ষণ গা ভিজিয়ে না রাখলে থাকতে পারে না এই ছোট্ট শিশু। কারণ, ভারতের পশ্চিম মেদিনীপুরের নোনা নারায়ণচকের তিন বছরের তুষার দাস এক বিরল অসুখে আক্রান্ত।

জানা গেছে, জন্মের পরই মৃত্যু হয়েছে ওই শিশুর মায়ের। ফুফুর কোলেপিঠেই বড় হচ্ছে। একরত্তি ভাতিজার অদ্ভুতুরে কাণ্ড দেখে হতবাক তিনি। তার কথায়, “সামান্য গরম পড়লেই অদ্ভুত আচরণ করে তুষার। বাথরুমে গিয়ে এক বালতি পানিতে নেমে দাঁড়িয়ে থাকে।”

গ্রীষ্মকাল এলেই মাথায় হাত। দুপুর হলেই প্রচণ্ড জ্বর ওঠে তার শরীরে। বিকাল পাঁচটা পর্যন্ত এই জ্বর থাকে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নিশান্তদেব ঘটকের কাছে যায় শিশুটির পরিবার। জ্বরের সময় শুনে প্রথমটায় হতবাক হয়ে পড়েন চিকিৎসকও। তার কথায়, “আমার কাছে যখন আনা হয় তার আগে টানা তিন মাস ধরে ওর জ্বর ছিল। জ্বরের স্থায়িত্বকালের সময়টা শুনেই আমার সন্দেহ হয়। শুধু দিনেরবেলা কেন? তবে কি শরীর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে?”

এই প্রশ্নের উত্তর পেতে কিছু পরীক্ষার দরকার ছিল। তৎক্ষণাৎ শিশুটিকে আরজিকর মেডিকেল কলেজে পাঠান তিনি। সেখানেই চিকিৎসকরা প্রথমে স্টার্চ আয়োডিন টেস্ট করেন। সারা গায়ে আটা আর আয়োডিন মাখিয়ে দীর্ঘক্ষণ গরমে রেখে দেওয়া হয় বাচ্চাটিকে। দীর্ঘক্ষণ গরমে থাকলেই লোমকূপ থেকে ঘাম বেরিয়ে আসবে। আয়োডিন ঘামের সংস্পর্শে আসলেই বেগুনি রং নেবে। কিন্তু তুষারকে বসিয়ে রেখে লাভ হয়নি। ছিটেফোঁটা ঘাম বের হয়নি শরীর থেকে। ঘর্মগ্রন্থি না থাকার প্রাথমিক প্রমাণে সিলমোহর পড়ে।

এরপর ত্বকের বায়োপসি করতেই পরিষ্কার হয়ে যায় বিষয়টি। বিরলতম অসুখ ‘এনহাইড্রোসিসে’ আক্রান্ত ওই শিশু। জিনঘটিত অসুখ।

ডা. ঘটক জানিয়েছেন, অ্যাক্রাইন গ্ল্যান্ড নেই। তাই ঘাম বের হতে পারছিল না বলেই শরীর ভেতর থেকে গরম হয়ে যাচ্ছিল। এই জন্যই শুধু দিনের বেলা জ্বর আসছিল।

পরিবারের লোকেদের জানানো হয়, এটি জিনঘটিত বিরল অসুখ। স্কিন বায়োপসিতে ধরা পড়ে শিশুটির সিবেসিয়াস গ্ল্যান্ডও নেই। এই গ্রন্থি থেকে একধরনের তৈলাক্ত তরল পদার্থ বের হয়, যা ত্বককে কোমল রাখে। চিকিৎসক জানিয়েছেন, এ কারণেই তুষারের চামড়া খসখসে হয়ে গেছে।

সাধারণত জিনঘটিত এমন অসুখে অন্যান্য উপসর্গও দেখা যায়। অনেক সময় বয়সের সঙ্গে মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে না। কারও কারও ব্যথার অনুভূতি থাকে না। কিন্তু তুষারের এসব কিছুই নেই। শুধু ঘাম হয় না এতটুকু। তবে কি এটা আইসোলেটেড এনহাইড্রোসিস?

শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, তা যদি হয় তবে এটি বিরলের মধ্যে বিরলতম। পৃথিবীতে আইসোলেটেড এনহাইড্রোসিস নিয়ে চার, পাঁচজন বাচ্চার খোঁজ মিলেছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নিশান্তদেব ঘটকের কথায়, “গরমকালে বাচ্চাটিকে রাখা অসম্ভব। কারণ গরমে আমাদের ঘর্মগ্রন্থি থেকে ঘাম বেরিয়ে শরীরকে ঠান্ডা রাখে। এই প্রক্রিয়া কাজই করছে না। পরামর্শ দিয়েছি যে করে হোক ওর জন্যে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করতে হবে।”

নিম্নবিত্ত পরিবার কিনে উঠতে পারেনি এসি। শিশুটির ফুফু জানিয়েছেন, দুটো টেবিল ফ্যান সব সময় ওর মাথার কাছে রাখতে হয়। গরম একটুও সহ্য করতে পারে না। সূত্র: সংবাদ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa