Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দীর্ঘ বিরোধের পর অবশেষে কাতারের সঙ্গে সীমান্ত খুলছে সৌদি আরব
আন্তর্জাতিক

দীর্ঘ বিরোধের পর অবশেষে কাতারের সঙ্গে সীমান্ত খুলছে সৌদি আরব

By Sibbir Osmanজানুয়ারি 5, 20213 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ বিরোধের অবসান। কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের বিদেশমন্ত্রীর ঘোষণা।

দীর্ঘদিন পর কাতারের সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। ২০১৭ সালের মাঝামাঝি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সৌদির উপর দিয়ে কুয়েতের বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়। গালফ কোঅপারেশন কাউন্সিলের শীর্ষ বৈঠকের প্রাক্কালে সোমবার সৌদির সীমান্ত খুলে দেয়ার ঘোষণা করেন কুয়েতের বিদেশমন্ত্রী আহমেদ নাসের আল-সাবাহ। তিনি জানিয়ে দেন, রিয়াধ তাঁদের স্থল সীমান্ত কুয়েতের জন্য খুলে দেবে। আকাশ ও সমুদ্র পথও খুলে দেয়া হবে।

কুয়েতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, কুয়েতের আমির কথা বলেছেন সৌদির যুবরাজ এবং কাতারেরআমিরের সঙ্গে। তিন নেতা একত্রিত হয়ে বিবৃতিতে সই করবেন এবং ভাতৃত্বসুলভ সম্পর্ক শুরু হবে।

কী নিয়ে বিরোধ

২০১৭ সালের মাঝামাঝি নাগাদ সৌদি আরব ও কাতারের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সৌদি আরব তখন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সীমান্ত বন্ধ করে দেয়া হয়। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়। আমিরাত, বাহরিন এবং মিশরও একই ধরনের ব্যবস্থা নেয়। এই চার দেশের অভিযোগ ছিল, দোহা কট্টরপন্থীদের সমর্থন করছে এবং তারা সৌদির বিরোধী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে।

সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই চার দেশ ১৩ দফা প্রস্তাব দিয়েছিল কাতারকে। তার মধ্যে ইরানের সঙ্গে দূরত্ব ছাড়াও আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার শর্ত রাখা হয়েছিল। এর মধ্যে কতগুলি শর্ত কাতার মেনেছে, তা এখনো জানা যায়নি।

কাতার হলো এই অঞ্চলে সব চেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। তাদের বক্তব্য ছিল, চার দেশ যে ব্যবস্থা নিয়েছে, তাতে কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে।

একদিকে সৌদি সহ চার দেশ, অন্যদিকে কাতার, এই দুই তরফের ঝগড়ায় মধ্যস্থতার ভূমিকা নেয় কুয়েত। ২০২০-র ডিসেম্বরে কুয়েতের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সব দেশই আরব ও উপসাগরীয় দেশগুলির ঐক্যের পক্ষে। সে সময় কাতারের বিদেশমন্ত্রী বলেছিলেন, কোনো দেশই তাদের দাবি অন্য দেশের উপর চাপিয়ে দিতে পারে না। প্রতিটি দেশ স্বাধীনভাবে নিজের বিদেশনীতি নিয়ে চলবে। মধ্যস্থতাকারী কুয়েত শেষপর্যন্ত সাফল্য পেল।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, তাঁদের আশা, অন্য তিন দেশও সৌদির মতো কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেবে।

জ্যারেড কুশনারের জয়?

গতবছর ডিসেম্বরের গোড়ায় গালফ দেশগুলি সফর করেন হোয়াইট হাউসের সিনিয়ার অ্যাডভাইসার জ্যারেড কুশনার। সোমবার হোয়াইট হাউস দাবি করেছে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনারের সফরের ফলে জট খুলেছে। তিনি সৌদি আরব ও কাতারের মধ্যে সমঝোতায় সই করার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

হোয়াইট হাউসের অফিসার জানিয়েছেন, এটা বিশাল ঘটনা। এর ফলে ওই অঞ্চলে স্থয়িত্ব আসবে।

কুশনার এর আগে একাধিক আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই কূটনৈতিক প্রয়াসের পিছনে অ্যামেরিকার একটা উদ্দেশ্য আছে। তা হলো, ইরানের বিরুদ্ধে এই অঞ্চলের দেশগুলিকে একজোট করা। সূত্র: ডয়েচে ভেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিমান

নতুন করে ইরানে মার্কিন ‘কঠোর’ বিমান হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

জুন 11, 2026
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
Latest News
বিমান

নতুন করে ইরানে মার্কিন ‘কঠোর’ বিমান হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa