Advertisement
ধর্ম ডেস্ক : এবার আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে আলজেরিয়ায়। এই রমজানে আলজেরিয়ায় রোজাদারদের গড় পড়তায় ১৬ ঘণ্টা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনোমি সেন্টার এ তথ্য জানিয়েছে।

তথ্যানুয়ায়ী, প্রথম রোজার দিন আলজেরিয়াবাসীদের ১৫ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখতে হবে। পবিত্র এই মাসের শেষদিনে এটা পৌঁছাবে ১৬ ঘণ্টায। বাহরাইনের মুসলিমদের রমজানের প্রথম দিন ১৪ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখতে হবে। আর রমজানের শেষদিন তা হবে ১৫ ঘণ্টা ১৫ মিনিট।

দীর্ঘ সময়ের রোজার তালিকায় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান তৃতীয়। দেশটিতে রমজানের প্রথম দিন ১৪ ঘণ্টা ৪০ মিনিট রোজা রাখতে হবে। এবং রমজানের শেষদিনের রোজা হবে ১৫ ঘণ্টা ১২ মিনিট। মিসরে রমজানের প্রথম দিন ১৫ ঘণ্টা ৩ মিনিট রোজা রাখতে হবে। দেশটিতে শেষদিনের রোজা হবে ১৫ ঘণ্টা ৪৩ মিনিট।

এ ছাড়াও ফিলিস্তিনে ১৫ ঘণ্টা ৪ মিনিট/১৫ ঘণ্টা ৪৬ মিনিট; ইরাকে ১৫ ঘণ্টা ১৫ মিনিট/১৬ ঘণ্টা ১ মিনিট; সিরিয়ায় ১৫ ঘণ্টা ১৭ মিনিট/১৬ ঘণ্টা ২ মিনিট; লেবাননে ১৫ ঘণ্টা ১৫মিনিট/১৬ ঘণ্টা ২ মিনিট ও জর্ডানে ১৫ ঘণ্টা ১২ মিনিট/১৫ ঘণ্টা ৫৪ মিনিট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google