Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরের সিদ্ধান্ত ইংল্যান্ডের
খেলাধুলা

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরের সিদ্ধান্ত ইংল্যান্ডের

By Sibbir OsmanOctober 17, 20202 Mins Read

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরের সিদ্ধান্ত ইংল্যান্ডের

Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যায় পড়া ইংল্যান্ডকে বাঁচিয়েছিল পাকিস্তান। জৈব সুরক্ষা মেনে ৩৫ সদস্যের বহর নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। দলের ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরও এই সফর স্থগিত করেনি তারা।

এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। এবার ফিরতি সফরের কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সফর নিয়ে ইসিবির আলোচনা শুরু হয়েছে। এর আগে ২০০৫-০৬ মৌসুমে পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান গিয়েছিল ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। দেশের নিরাপত্তা এবং কোভিড পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো থাকায়, ইসিবির সব চাওয়া পূরণ সম্ভব হবে বলেও মনে করেন তিনি। দু’দেশের কূটনৈতিক পর্যায়ে সিরিজ নিয়ে আলোচনা চলছে জানিয়ে, যে কোন সময় পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা ওয়াসিমের।

ওয়াসিম খান বলেন, ‘পুরো বিশ্বের অবস্থাই এখন খারাপ। কোন সিরিজ নিয়েই এ মুহূর্তে আগাম কথা বলা যাবে না। কোভিড পরিস্থিতি যে কোন সময় বদলে যেতে পারে। তবে, দেশের বর্তমান অবস্থা আমাদের আশাবাদী করছে। আমাদের এখানকার নিরাপত্তা এবং করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমি আশা করি, এটা এরকমই থাকবে। সিরিজটা নিয়ে আমাদের চেয়ারম্যানের সঙ্গে ইসিবির নিয়মিত আলোচনা চলছে। কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলমান। আমার মনে হয়, সব কিছু ভালোভাবেই শেষ হবে। ইংল্যান্ডও পাকিস্তানে আসবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনা

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের

July 11, 2026
mbappe

৫৬ বছর পর এক বিশ্বকাপে সর্বাধিক গোলে অবদান রাখলেন এমবাপে

July 11, 2026
Lionel Messi

৩৯ বছরেও তিনি তরুণ, খেলবেন ২০৩০ বিশ্বকাপেও!

July 11, 2026

Latest News

আর্জেন্টিনা

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, উন্নতি ব্রাজিলের

mbappe

৫৬ বছর পর এক বিশ্বকাপে সর্বাধিক গোলে অবদান রাখলেন এমবাপে

Lionel Messi

৩৯ বছরেও তিনি তরুণ, খেলবেন ২০৩০ বিশ্বকাপেও!

ব্রাজিল

ব্যর্থতার বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে ব্রাজিল

Messi

মেসি যতদিন খেলবেন, ততদিনই সেরা থাকবেন : স্কালোনি

এমবাপে

প্যারাগুয়েতে কারাদণ্ডের ঝুঁকিতে এমবাপে?

ইয়ামাল

আমাদের মনে কোনো ভয় নেই : ইয়ামাল

ভিনি জুনিয়র

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনি জুনিয়র

Norway

হালান্ড-কেইন দ্বৈরথকে পাত্তাই দিচ্ছেন না নরওয়ের কোচ

আর্জেন্টিনার লিসান্দ্রো

‘রেফারিরা দুর্দান্ত কাজ করছেন’, বললেন আর্জেন্টিনার লিসান্দ্রো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa