
ভাইরাল হওয়া ওই অডিওতে দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদারকে মুন্সির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ভূঞার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়।
ফেসবুক ব্যবহারকারীরা ছড়িয়ে পড়া ওই অডিও শেয়ার করে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ তুলেছেন। তারা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে মুন্সির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ভূঞা বলেন, ‘অডিওটি সত্য নয়।’’
এ নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। প্রয়োজন হলে নেয়া হবে। এরপরই ফোন কেটে দেন চেয়ারম্যান।
এদিকে আরেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তার মোবাইলে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ওই অডিওর বিষয়ে জানতে পেরেছি। এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



