
ওই ফার্মেসির মালিক যীশু নাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘রিকশায় থাকা দুজন নারীর নিথর দেহ আমার দোকানের ভেতরে গিয়ে পড়ে। তাঁদের পরিচয় জানি না।’
যীশু নাথ আরও বলেন, ‘কর্মচারী দোকান খুলেছে। আমি একটু দূরে ছিলাম। দোকানে আসছিলাম। হঠাৎ শুনি বিকট শব্দ। কেঁপে ওঠে চারদিক। দৌড়ে গিয়ে দেখি আমার দোকানে ঢুকে গেছে পাশের ভবনের দেয়াল।’
রোববার সকালে পাথরঘাটা এলাকার ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ৭ জন। ১০ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কাতরাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



