Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দুই প্রার্থীর সমান ভোট, আবারো চলছে ভোটগ্রহণ
বিভাগীয় সংবাদ রাজনীতি

দুই প্রার্থীর সমান ভোট, আবারো চলছে ভোটগ্রহণ

By Sibbir Osmanনভেম্বর 24, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের ভোটাররা দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন।

ফাইল ছবি
Advertisement

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা শুধুমাত্র ২ চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর আগে গত ১১ নভেম্বর প্রথম দফায় ভোট দিয়েছেন তারা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চেয়ারম্যান প্রার্থী দুজন হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির এবং বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের এমএ বারী বাদল।

জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বরগুনার বালীয়াতলি ইউনিয়নে। এতে তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুজনের ফলাফল সমান হয়। ফলে ওই ইউনিয়নে কাউকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

এরপর বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিয়নে শুধুমাত্র সমভোট পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পুনরায় ভোটগ্রহণের ঘোষণা দেয়া হয়।

আজ সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চেয়ারম্যান প্রার্থী দুজন হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির এবং বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের এমএ বারী বাদল।

এম বালিয়াতলী ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ডে ২২ হাজার ৮৭১ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ১১ হাজার ৩৫৯ জন পুরুষ ও ১১ হাজার ৫১২ জন নারী ভোটার রয়েছে।

এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার জাগো নিউজকে বলেন, এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৮ জন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ২ প্লাটুন র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছে পুলিশের ৯টি মোবাইল টিম এবং ৩টি স্পেশাল টিম। এছাড়াও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন নির্বাচনী এলাকায়।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। এ নির্বাচনে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল ৫ হাজার ৭০০ করে ভোট পান। ফলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

নৌকা’র বিরুদ্ধে নির্বাচন; ১৭ প্রার্থীকে বহিষ্কার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

জুন 9, 2026
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

জুন 9, 2026
প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

জুন 9, 2026
Latest News
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সংঘর্ষ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa