Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনার খবর নতুন নয়। এবার তার শিকার হলেন এক বৃদ্ধ। বাসের জানালা দিয়ে মাথা বের করে থুতু ফেলতে গিয়েছিলেন তিনি। এ সময় অন্য একটি বাস ওই বাসটিকে ওভারটেক করছিল। ফলে যা হওয়ার তাই হলো। দুই বাসের রেষারেষিতে কাটা গেল ওই বৃদ্ধের কান।

আজ শুক্রবার ভারতের গড়িয়াহাটের মোড়ে ঘটেছে এই ঘটনা। সমীর পাল (৬৫) নামের ওই বৃদ্ধ ঢাকুরিয়ার বাসিন্দা।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, আজ ২১২ রুটের একটি বাসে যাচ্ছিলেন সমীর পাল। এ সময় থুতু ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়িয়াহাটের মোড়ের কাছে ওই বৃদ্ধ বাসের বাইরে মাথা বার করে ঝুঁকে থুতু ফেলতে যান। সেই সময়ে অন্য একটি গড়িয়াহাটের রুটের বাস ওই বাসটিকে ওভারটেক করতে গেলে ঘটে দুর্ঘটনা। ধাক্কা লেগে প্রথমে ওই বৃদ্ধার একটি কান কেটে যায়। পরে পড়ার সময়ে পাশের বাসের সঙ্গে ঘষে গিয়ে অপর কানটিও কাটে। বৃদ্ধের অসাবধানতা ও দুই বাসের রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

ঘটনার পর দ্রুত ওই বৃদ্ধকে স্থানীয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তির দুটি কানের একটি রিট্রান্সপ্লান্ট করতে হবে। অন্যটি অল্প আছে।

এ ঘটনায় ওই দুই বাসের চালক ও কন্ডাক্টারকে গ্রেফতার করেছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.