
গ্রেপ্তারকৃতরা হলেন বিল্লাল হোসেন, তার ভাই কাসেম ও ভগ্নীপতি আবু মাঝি।
জানা গেছে, গত ৭ এপ্রিল চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬৫ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে ওই টাকা না দেয়ার জন্য দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘাতকদের বাড়ির পাশের এক বাগানে ওই দুই ভাইয়ের দেহ প্রথমে পুড়িয়ে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়।
অন্যদিকে মাথা দুটিকে এলাকার মহিউদ্দিনের সেফটিক টাংকিতে লুকিয়ে রাখা হয়। ঘটনার ১৪ দিন পর বিল্লাল, কাশেম ও আবু মাঝির স্বীকারোক্তিতে মাথা দুটি উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টে দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



