সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন বাবুকে গ্রেপ্তার

করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় আরও তিনজনকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন। এর আগে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকার মন্ডল কলোনি এবং পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েলের দোকানের সামনে থেকে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও নজরদারির কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন জুমবাংলা’কে বলেন, আমি বিষয়টি জানি না, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



