Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দুর্গাপূজার মণ্ডপে বাজলো আজানের সুর
আন্তর্জাতিক ওপার বাংলা

দুর্গাপূজার মণ্ডপে বাজলো আজানের সুর

By Shamim Rezaঅক্টোবর 6, 20192 Mins Read

image-89907-1570354381

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে খোদ কলকাতার এক দুর্গাপূজার মণ্ডপে বাজলো আজানের সুর। সম্প্রীতির বার্তা তুলে ধরার লক্ষ্যে আজানের সুর বাজানো হয়। যদিও দুর্গাপুজোর মণ্ডপে আজানের সুর বাজানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর ও বিতর্ক শুরু হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে।

কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী পুজো মণ্ডপে আজানের সুর বাজে ষষ্ঠীর দিনে। কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী ক্লাবের অন্যতম কর্মকর্তা হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল।

জানা গেছে, আজানের সুর বাজানোর অভিযোগে ওই পুজা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতার নেতাজি নগর এলাকার বাসিন্দা আইনজীবী শান্তনু সিংহ। তিনি জানিয়েছেন, বেলেঘাটা ৩৩ পল্লী পুজো কমিটির সদস্যদের এই কাজ এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট এবং রীতি ভঙ্গ করেছে।

পরেশ পাল ছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত সাহাসহ একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ তম বর্ষে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোর থিম ‘আমরা এক, কিন্তু একা নই’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপের মুখেই একটি বিশাল ছাতার তলায় একসাথে রয়েছে মন্দির, মসজিদ ও গির্জা। এখানে দুর্গা প্রতিমার হাতেও কোন অস্ত্র তুলে দেওয়া হয়নি। আসলে সম্প্রীতির বার্তা তুলে ধরাই এবারের মূল লক্ষ্য এই ক্লাবের পূজো উদ্যোক্তাদের। আর সেই সম্প্রীতির বার্তা তুলে ধরতেই দুর্গাপূজার মণ্ডপ থেকে বাজানো হয়েছিল আজানের সুর।

তবে, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ও। এই বিষয়ে আইনজীবি শান্তনু সিংহ জানান, ‘দুর্গাপুজোর মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের আরাধ্য দেবদেবীর আরাধনা করে থাকে। অথচ মাইকে বাজানো হচ্ছে আজানের সুর। এটা কিভাবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবনার নজির হতে পারে? ’

শান্তনু বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আমাকে ঘটনাটি জানান। তারা আমাকে একটি ভিডিও পাঠিয়েছিলেন। আমি দেখে অবাক হয়ে গিয়েছি। তারপরে থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেই। কিন্তু পুলিশ আমাকে কোন এফআইআর নাম্বার দেয়নি। পুলিশ ব্যবস্থা না নিলে আমি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হবো।’

অন্যদিকে ৩৩ পল্লী পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা তৃনমূল বিধায়ক পরেশ পাল জানান, ‘বিজেপি, আরএসএস বাংলার সংস্কৃতি জানে না। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুসলিম রীতি, খ্রিস্টান রীতি সব পালন করতেন। যে দুর্গা, সে-ই শিব, আর সে-ই আল্লাহ্। জাতির জনক মহাত্মা গান্ধী নিজেও মনে করতেন ঈশ্বর, আল্লাহ একই শক্তির আলাদা নাম। কিন্তু বিজেপি, আরএসএস এখানে ধর্মীয় বিভাজন করতে চাইছে।

তিনি সাফ জানান, এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরতেই আজানে ক্যাসেট বাজানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চুক্তি

১৪ দফা চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত হলো

জুন 18, 2026
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

জুন 17, 2026
সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

জুন 17, 2026
Latest News
চুক্তি

১৪ দফা চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত হলো

modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

হরমুজ

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কেন স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa