আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিচার শুরু হয়েছে। দেশটির একটি আদালত শনিবার তাকে অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অন্যদের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে এই অর্থ তিনি নিজস্ব কাজে ব্যয় করেননি।

Advertisement
সুদানের তিন দশকের একনায়কতান্ত্রিক শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে গত ডিসেম্বর থেকে আন্দোলন শুরু হয়। এপ্রিলে সেনাবাহিনী তাকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে গত মে মাসে অন্য একটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়া দারফুরে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



