
এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।
ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।
ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।
ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করল ইবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



