
জানতে চাইল কোথায় যেতে চান ওই বৃদ্ধ। এর পরেই বছর পঁচাত্ত বয়সী ওই বৃদ্ধের হাত শক্ত করে ধরে পৌঁছে দিয়ে যায় টিপু সুলতান মসজিদে। এদিকে এক জন দৃষ্টি’হীন মানুষকে সাহায্য না করে কিভাবে কেউ চলে যেতে পারে, সেটাই ভাবতে পারছে না বড়বাজারের শ্রী জৈন শ্বে’তাম্বর তেরাপ’ন্থি বিদ্যালয়ের দুই ছাত্র। এ ব্যাপারে আকাশ বলে, ‘এমজি রোডে স্যরের কাছে কমার্স পড়ে বাড়িতে ফিরছিলাম।
প্রতিদিন এক সঙ্গেই আমরা বাসায় ফিরি। বৌবাজার মোড়ের কাছে পৌঁছে দেখি একাই ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। বুঝতে পারলাম তার দেখতে সমস্যা হচ্ছে। তাই এগিয়ে যাই।’ এদিকে দৃষ্টি’হীন ওই বৃদ্ধকে রাস্তা পার করে দেওয়ার দৃশ্য কলকাতা শহর আগে দেখে যায়নি এমনটা নয়। কিন্তু নতুন নাগরিকত্ব আ’ইনের বি’রোধিতায় যখন উত্তাল রাজ্য তথা দেশ, এমন আবহে দুই শিক্ষার্থী দেখিয়ে দিল ভালোবাসা আর দায়িত্ব’বোধ কোনো আ’ইন দিয়ে আট’কানো যায় না।
তাছাড়া বৃদ্ধকে রাস্তা পার করেই দায়িত্ব সারেনি তারা। তাদের মনে হয়েছিল, বৌবাজার থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত কিভাবে পৌঁছবেন বৃদ্ধ, তাই তাকে মসজিদের ভিতরে ঢুকিয়ে তবেই নি’শ্চিন্ত হয় দুই কিশোর। সূত্র: আনন্দবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



