Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দেড় বছরে ৯৪৬ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে
বিভাগীয় সংবাদ

দেড় বছরে ৯৪৬ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে

By rskaligonjnewsAugust 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: শিল্পঅধ্যুষিত গাজীপুর জেলায় ছোটবড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে।এরমধ্যে পোশাক কারখানা ২ হাজারের বেশি। অর্থনৈতিক ও ঐতিহ্যগত দিক থেকে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা, ঝুট গুদাম ও বৈদ্যুতিক গোলযোগসহ বিভিন্ন কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

ফায়ার সার্ভিস

গত দেড় বছরে এই জেলায় অগ্নিকাণ্ড ঘটেছে ৯৪৬টি৷ এসব অগ্নিকাণ্ডের ফলে ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকারও বেশি। এছাড়াও ঘটেছে হতাহতের ঘটনা। এ তথ্য জেলা ফায়ার সার্ভিসের।

২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৯৪৬টি। এর চলতি বছরেই ৩৫০টি৷ অগ্নিকাণ্ডে ২০২২ সালে ক্ষতির পরিমাণ ছিল ১০ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকা এবং চলতি বছরের ৬ মাসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৪০ লাখ ৪০ লাখ ৮৩ হাজার টাকা। এসকল অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ, পাশাপাশি মারা গেছেন অন্তত ১০ জন।

Advertisement

জেলা ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, দেড় বছরে ইলেকট্রনিক, গ্যাস ও মাটির চুলা থেকে অগ্নিকাণ্ড ৫৩টি, বৈদ্যুতিক গোলযোগ থেকে ৪২১টি, বিড়ি সিগারেট জলন্ত টুকরো থেকে ৬৫টি, খোলা বাতির ব্যবহারে ৩টি, যন্ত্রাংশ ঘর্ষণজনিত কারণে ৯টি, শত্রুতা ও উচ্ছৃংখল জনতা কতৃক অগ্নিসংযোগ ৫টি, মাত্রাতিরিক্ত তাপে ৩টি, মেশিনের মিস ফায়ারে ৩টি, চিমনির স্ফুলিঙ্গ থেকে ৩টি, গ্যাস লাইন থেকে ৬৬টি, যানবাহনে দুর্ঘটনাজনিত কারণে ৬টিসহ মোট ৯৪৬টি আগুনের ঘটনা ঘটে। এরমধ্যে শুধুমাত্র বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে ৪২১টি। বৈদ্যুতিক গোলযোগে লাগা আগুনে ক্ষতির পরিমাণ ১১ কোটি ৫৮ লাখ টাকা।

ফায়ার সার্ভিস অফিস জানায়, গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী, ডিবিএল, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জসহ মোট ৮ টি ফায়ার স্টেশন রয়েছে। আরও ৩টি একবছরেই চালু হবে।

বিশ্লেষণ করে দেখা যায়, গাজীপুরের টঙ্গী, কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এসকল এলাকায় অধিক পরিমাণ লোকের বসবাস এবং অপরিকল্পিত নগরায়ন। এরমধ্যে গড়ে তোলা হয়েছে হাজার হাজার ঝুটের গোডাউন। ফলে আগুন লাগলে পড়তে হয় পানিসংকটে। এছাড়াও ঘনবসতি হওয়ায় ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেন না দমকল বাহিনীর সদস্যরা। ফলে অনেক সময় আগুনে ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কমাতে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পোশাক কারখানায় থাকলেও বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নেই। পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও মহরা নিতে হবে। আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা এবং প্রশিক্ষণ থাকলে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কমে আসবে। আমাদের আটটি ফায়ার স্টেশন আছে। অর্থনেতিক উন্নয়ন ও শিল্পকারখানা কথা চিন্তা করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় আরও ৩টি মর্ডান ফায়ার স্টেশন চালু করা হচ্ছে।

খানাখন্দে ভরা কক্সবাজার জিন্নাত আলী চৌধুরী সড়ক, নেই সংষ্কার

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa