Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুলরা ভালো নেই: কাদের
জাতীয়

দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুলরা ভালো নেই: কাদের

By Sibbir Osmanসেপ্টেম্বর 22, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন, দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা হয় বলে জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই অনন্য অর্জন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে অভিহিত করেন।

তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ওবায়দুল কাদের বিশ্ব পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতিক মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ একদিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে অপরদিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে।

সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙ্গা রেকর্ড জনগণ গত তেরো বছর শুনে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়।

কৃষক নাকি উৎপাদিত পণ্যের মূল্য পায় না,বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এদেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষিবান্ধব সরকার হিসেবে শেখ হাসিনা উৎপাদন, পণ্যমূল্য,পণ্য বাজারজাত করণ, উপকরণ সরবরাহ এবং ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির শাসনামলে উৎপাদনের জন্য সার চেয়ে পায়নি কৃষকরা, বরং কৃষকদের বুকে গুলি চালিয়েছিলো বিএনপি এসব স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, কৃষকরা পায়নি প্রয়োজনীয় সাপোর্ট, ভর্তুকি, অথচ আজ বিএনপি নেতারা কৃষকদের জন্য মেকি দরদ দেখাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

জুন 10, 2026
সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

জুন 10, 2026
Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

জুন 10, 2026
Latest News
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

হার্টের রিং

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, সর্বোচ্চ ৪০ হাজার টাকা কমলো

Primary

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

মসুর ডাল কিনছে সরকার

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa