Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার হবে সুনামগঞ্জ-নেত্রকোণা সড়কে : পরিকল্পনামন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার হবে সুনামগঞ্জ-নেত্রকোণা সড়কে : পরিকল্পনামন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 2, 20203 Mins Read
এম এ মান্নান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার প্রতি অত্যন্ত সহৃদয় জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের জীববৈচিত্র ও অপরূপ সৌন্দর্য্য রক্ষা করে সুনামগঞ্জ-ধর্মপাশা- নেত্রকোণা পর্যন্ত যুগান্তকারী সড়ক পথ হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ কিলোমিটার দৈর্ঘের ফ্লাইওভারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই কাজে সকলের সহযোগিতা চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওর এলাকাকে উন্নয়নের জাতীয় ধারায় নিয়ে আসতে চান। হাওর এলাকার মানুষের প্রতি তাঁর মমতা ও দরদ রয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় ‘মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নাগরিক সেবা, উন্নয়ন’ শীর্ষক সেমিনারে (ভার্চুয়াল) অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। রাত ১০টা পর্যন্ত এই সেমিনার চলে। এতে নিজ-নিজ বাসা ও দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সুনামগঞ্জ জেলার সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশের উন্নয়নে সরকার কাজ করছে। সবখানেই পরিবর্তন ও উন্নয়নের ছোঁয়া লেগেছে। ১০ বছরে দেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ আর আগের জায়গায় নেই। শেখ হাসিনার দক্ষ ও সাহসী নেতৃত্বে এই পরিবর্তন এসেছে।

নিজেকে হাওর এলাকার সন্তান উল্লেখ করে পরিকল্পমন্ত্রী আরও বলেন, হাওর এবং হাওর এলাকার মানুষ এক সময় নানা কারণে অবহেলিত ছিলেন। শেখ হাসিনা হাওরকে আলোয় এনেছেন। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসাপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, জেলা সদরে রেল লাইন আসবে। হাওরের উপর দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক নির্মাণের একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সড়ক হবে দেশের একটি দৃষ্টিনন্দন ও মনোরম সড়ক। যে সড়কে ৯ কিলোমিটার ফ্লাইওভার হবে, এর নাম প্রস্তাব করা হয়েছে ‘শেখ হাসিনা ফ্লাইওভার হাইওয়ে’। এই প্রকল্পের ফাইল পরিকল্পনা মন্ত্রণালয়ে আমার টেবিলে আছে। আগামী ২ সপ্তাহের মধ্যে আশা করছি এই প্রকল্পের ফাইল একনেক সভায় অনুমোদন লাভ করবে। এসব হচ্ছে হাওর এলাকার মানুষের প্রতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মায়া আছে বলেই। তিনি সব সময় হাওরবাসীর পাশে আছেন। তাই তাঁর কাজে আমাদের সমর্থন, সহযোগিতা থাকা উচিত।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও সিলেটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের পুলিশ সুপার মো, মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

সেমিনারে নির্ধারিত বিষয় ছাড়াও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদের প্যানেল স্পিকার মুহিবুর রহমান মানিক বলেন, মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টি, একই সঙ্গে সুনামগঞ্জে ভারী বর্ষণ হওয়ায় সুনামগঞ্জের গোটা জেলা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চেরাপুঞ্জির পাদদেশের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa