Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দেশে স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ
আন্তর্জাতিক

দেশে স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ

By Saiful IslamNovember 5, 20202 Mins Read

দেশে স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ

Advertisement
বিনোদন ডেস্ক : স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। চ্যানেলগুলো পরিবেশক জাদু ভিশনের সঙ্গে সমস্যা সমাধান না হওয়ায় বাংলাদেশে স্টার গ্রুপের ওই চ্যানেলগুলো বুধবার থেকে সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।

কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ সাংবাদিকদের বলেন, “পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।”

তবে যেসব অপারেটর কোয়াবের সদস্য নয়, তারা সম্প্রচার চালু রেখেছে জানিয়ে আনোয়ার পারভেজ বলেন, “আমরা বন্ধ করার আহ্বান জানিয়েছি, এর ফলে দেশের মোট ৭৫ শতাংশ দর্শক এবং ঢাকার প্রায় ৯০ শতাংশ দর্শক এসব চ্যানেল দেখতে পারছে না।”

গত ২৮ অক্টোবর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাদু ভিশনের বিভিন্ন নেটওয়ার্কে বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পুনঃসংযোগ না দিলে ৪ নভেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।

বর্তমানে বাংলাদেশে চারটি বিদেশি পে-চ্যানেল পরিবেশক রয়েছে। এর মধ্যে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) বাংলাদেশের পরিবেশক হিসেবে ২০১০ সাল থেকে ব্যবসা করে আসছে।

জাদু ভিশনের মালিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হকের ছেলে নাভিদুল হকের।

জাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ বলেন, “বর্তমানে দেশে ৬০০ এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।”

অল্প কিছু অপারেটর স্টার বয়কটের নামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে দাবি করে কুনাল বলেন, “তারা নানা অজুহাতে বিপুল পরিমাণ বিল পরিশোধ করছে না।”

সমস্যা সমাধানে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা চেষ্টা করছে সমস্ত বাংলাদেশের কেবল অপারেটরদের বিল অনৈতিকভাবে ‘ওয়ান অ্যালায়েন্স’ নামক সংগঠনের মাধ্যমে জোরপূর্বক সংগ্রহ করতে, যা ব্যবসায়ীক নীতি ও আইনের পরিপন্থি।

‘আমরা বরাবরই সমস্যা সামাধানে আগ্রহী। কোনো কেবল অপারেটর যদি বিল পরিশোধের মাধ্যমে এককভাবে বসে সমঝোতা করতে চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা।’

সমস্যা সমাধানে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাদু ভিশনের এই কর্মকর্তা বলেন, ‘কেবল অপারেটর এবং পে-চ্যানেল সরবরাহকারীর মধ্যে সরকার অনুমোদিত একটি সার্বজনীন সাবস্ক্রিপশন চুক্তি সরকার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হোক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa