Advertisement

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশ যত উন্নত হবে মানুষের সমস্যা তত বাড়বে। যে দেশ যত উন্নত হচ্ছে সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নত দেশ হতে যাচ্ছে, তাই এখন দেশে ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটছে তত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) আয়োজিত ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে মূল লক্ষ্য দু’টি। তার একটি হল বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর জাতি হয়ে সারা পৃথিবীতে বিচরণ করবে। বঙ্গবন্ধুকে হত্যার পর সে লক্ষ্য পূরণ হয়নি। দীর্ঘ ২১ বছর অপশাসন ও স্বৈরাশাসন এবং স্বাধীনতা বিরোধীদের অত্যাচার, নির্যাতন ও তাদের আইন প্রনয়নের কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা সেসব সংকট উৎরে মুক্তিযদ্ধের চেতনা বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর যে মূল আদর্শ ছিল সোনার বাংলা, গ্রামের মানুষের উন্নয়ন তা বাস্তবায়নের কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাপার্ডের পরিচালক (প্রশাসন) আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তর ও বাপার্ডের কর্মকর্তারা অংশ নেন।সূত্র : বিডি২৪লাইভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.