Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দেড় বছর ধরে দৈহিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
বিভাগীয় সংবাদ রংপুর

দেড় বছর ধরে দৈহিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

By iNews DeskJanuary 2, 20213 Mins Read

দেড় বছর ধরে দৈহিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ছবি-সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে দিনব্যাপি অবস্থান করছেন কুড়ি বছর বয়সী তরুণী। এদিকে প্রেমিকের বাড়িতে অবস্থানের সময় প্রেমিক যুবকের চাচাত ভাই গোলাম রব্বানী ওই তরুণীর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। প্রেমিক বিয়ে না করা পর্যন্ত নিজের বাড়িতে ফিরবেনা বলে সাফ জানিয়েছেন ওই প্রেমিকা। এদিকে প্রেমিকা বাড়িতে আসার খবর শুনে পালিয়ে গেছে প্রেমিক যুবক।

শনিবার (২ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে। সরেজমিনে কালিয়াগঞ্জ গ্রামে গিয়ে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হবিবর রহমানের বাসার আঙ্গিনায় অবস্থান করছে ওই প্রেমিকা।

এসময় ওই তরুণী সাংবাদিকদের জানায়, গত দেড় বছর পূর্বে প্রেমিক হান্নানের সাথে পরিচয় হয় তার। প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রায় তাকে প্রেমের সম্পর্ক গড়ানোর প্রস্তাব দেয় হান্নান। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রথমে প্রতিদিনই মোবাইলে কথা হয় প্রেমিকের সাথে। ধীরে ধীরে প্রেমিক হান্নানের সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠে তার। গত দেড় বছরে বেশ কয়েকবার হান্নান রাতে তার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়।

প্রেমিকা সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিযোগ করে বলেন, কয়েকবার তার গর্ভপাত ঘটানো হয়েছে। গত কিছুদিন পূর্বে প্রেমিক হান্নান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মেরিনার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। পরে ওই ইউপি সদস্যের সাথে বোদা উপজেলার ময়দানদিঘি বাজারে গাইনি চিকিৎসা নেয়। সেখানে গাইনি সমস্যা সমাধান না হওয়ায় বোদা বাজারের একটি বাড়িতে গিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। তবে প্রেমিক হান্নান তাকে বোদা বাজার হতে গর্ভপাতের জন্য ঔষুধ কিনে বাড়ি ফেরার কথা বলে। সম্প্রতি প্রেমিক হান্নানকে বিয়ের প্রস্তাব দেয় প্রেমিকা। তবে বিয়েতে প্রেমিক হান্নানের পরিবার রাজি হয়নি বলে জানায় হান্নান। গত ৩১ ডিসেম্বর সর্বশেষ হান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলে তার নাম্বার ব্লাক লিস্ট করে রেখেছেন। প্রেমিকের পরিবার প্রভাবশালী হওয়ায় আর কোন উপায় না পেয়ে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিবেন বলে সাংবাদিকদের জানায় প্রেমিকা।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে মহিলা ইউপি সদস্য মেরিনা আকতার সাথে কথা হলে তিনি জানায়, দুই পরিবারের সাথে আমার পরিচয় রয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের রয়েছে। তবে চিকিৎসার কথা বলে আমার সাথে ময়দানদিঘি ও বোদা বাজারে গিয়েছিল ঔষুধের দোকানে ওই তরুণী, কিন্তু গর্ভপাতের বিষয়ে আমার জানা নেই।

পলাতক প্রেমিক হান্নানের বাবা স্কুল শিক্ষক হবিবর রহমান জানায়, আসলে মেয়েটির আমার বাসায় অবস্থান নেওয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার ছেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তাছাড়া ওই মেয়েটির আমাদের এলাকার বেশ কিছু ছেলের সাথে সম্পর্ক রয়েছে।

এদিকে প্রেমিকার বাবা ইউনুস আলীর দাবী আমার মেয়ের সাথে ওই ছেলের দেড় বছর হতে সম্পর্ক। এখন বিয়ের কথা শুনে ছেলেটি বাড়ি থেকে পালিয়েছে। আমি চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে অভিযোগ করেছি। তবে আমার মেয়েকে যদি ছেলের পরিবার মেনে না নেয় তাহলে আমি আইনের আশ্রয় নেব।

ঝলই শালশিরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ফকিরপাড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে স্কুল শিক্ষক হবিবর রহমানের বাড়িতে অবস্থানের বিষয়টি আমাকে জানিয়েছে মেয়েটির পরিবার। আমাকে অভিযোগও করেছে, তবে যদি ছেলে পক্ষের কেউ আমার সাথে যোগাযোগ করে আমি বিষয়টি মিমাংসার জন্য উদ্যোগ নেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa