Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘দোকানদার আমাকে মেয়রের কাছ থেকে মাংস নিতে বলেছেন’
জাতীয়

‘দোকানদার আমাকে মেয়রের কাছ থেকে মাংস নিতে বলেছেন’

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দামে জিনিসপত্র কেনার অভিজ্ঞতার কথা অনেক পাঠক তুলে ধরেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পুরান ঢাকার বন্ধু ইমাম হোসেন ইমন তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এভাবে, ‘‘৫৮০/ একদাম, নিলে নেন, না নিলে যান, রোজা রাইখা বেশি কথা কইতে ভালো লাগে না৷–এই হচ্ছে আমাদের পুরান ঢাকার গরুর মাংসেরদোকানদারদের ভাষ্য৷”

‘‘আমি কিনতে গিয়ে সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দাম বলায়, দোকানদার আমাকে মাংস না দিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে মাংস নিতে বলেছেন৷” অভিজ্ঞতা পাঠক মহিন উদ্দিনের৷

আর উত্তরার বন্ধু প্রিন্স আহমেদ তাঁর এলাকা থেকে গতকাল বিকেলে ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কেনার কথা জানিয়েছেন৷

‘‘আমেরিকার মতো দেশে গরুর মাংস ৪০০ থেকে ৪৪০ টাকায় বিক্রি হয়৷ সে দেশে মানুষ ঘণ্টায় ১২০০ থেকে ১২৫০ টাকা ইনকাম করে৷ আর আমাদের দেশে (গরুর মাংসের দাম) ৫২৫ টাকা, ভাবতেও অবাক লাগে৷”এই মন্তব্য পাঠক আব্দুল কাদিরের৷

ডয়চে ভেলেকে শুক্রাবাদের চা দোকানদার জামাল হোসেন বলছেন, ‘‘সিটি কর্পোরেশনের দামে মাংস চাইলে দোকানদাররা ধমক দিয়ে তাড়িয়ে দেবে৷” ফেসবুকে পাঠক আফনান খান লিখেছেন, গতকাল তিনি ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনেছেন৷ আর জাহিদ হাসান কিনেছেন ৫৮০ টাকায়৷

মোহাম্মদ আলমগীর হোসেন গরুর মাংস খাওয়াই ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন৷

সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া দাম সম্পর্কে ডয়চে ভেলের পাঠক জহুরুল হক জায়েদের মন্তব্য, ‘‘ওটা শুধু কাগজে-কলমে৷ এ ব্যাপারে কোনো ফাটাকেষ্টর সন্ধান পাওয়া যাবে না৷ এমপি, মন্ত্রীরা চাইলেই সব নিয়ন্ত্রণ করতে পারে৷ কারণ, ব্যবসায়ীদের জনগণের চাইতে তাদের প্রয়োজন বেশি৷”

এ বিষয়ে পাঠক রওশন হাবিবও প্রায় একমত৷ তিনি লিখেছেন, ‘‘এটা রাজনৈতিক বক্তব্য৷ বাংলাদেশে বাস্তবতার সাথে রাজনৈতিক বক্তব্যের মিল খুঁজতে যাবেন না৷”

পাঠক গোলাম ফারুক মনে করেন, ‘‘এসব অভিজ্ঞতার কথা শোনার মতো কেউ নেই৷ মিডিয়া এবং বাজারের বাস্তব অভিজ্ঞতা বলছে, রমজানের আগে দফায় দফায় নিত্য পণ্যের দাম বেড়েছে৷ অথচ মন্ত্রী ও দোকানদাররা বলছেন, রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না৷ এটা তো মানুষের সাথে মস্করা করা হচ্ছে৷ আর সিটি কর্পোরেশনের দামের চার্ট ম্যাজিস্ট্রেট যাওয়ার আগে ঝোলায়, চলে যাওয়ার সাথে সাথে নামিয়ে ফেলে বা মুছে ফেলে৷”

‘‘ওরা বাঘের মতো খাঁচায় থেকে হম্বিতম্বি করে, বাজার মনিটরিং করে না,” মন্তব্য নুরুল হক সরকারের৷

‘‘আমাদের দেশে সকল ক্ষেত্রে আইন আছে, শুধু আইনের প্রয়োগ নেই৷ তবে শত্রু ও বিরোধী দলের ক্ষেত্রে অতি মাত্রায় প্রয়োগ আছে,” এই মন্তব্য নেওয়াজ মামুনের৷

‘‘এসব ফাও কথার জন্যই রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি মানুষের আস্থা উঠে গেছে৷ ব্যবসায়ী আর শ্রমিক নেতাদের সাথে এ দেশের সরকার কখনোই পেরে উঠেনি৷ কারণ, এ দেশে রাজনীতি করতে পেশিশক্তি ও ডোনেশনের দরকার পড়ে আর জনগণ হলো হরিদাস পাল,” পাঠক মাহমুদুর রহমান এমনটা মনে করেন৷

তবে এবার রমজানের আগে সিটি কর্পোরেশন দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়ার বিষয়টি নিয়ে ডয়চে ভেলে প্রতিবেদন প্রকাশ করায় পাঠক সালেক মোহাম্মদ লিখেছেন,‘‘এরকম সুন্দর, বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণমূলক প্রতিবেদনের জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷’

সূত্র : ডয়চে ভেলে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আমাকে কাছ ঢাকা থেকে দায়িত্ব, দোকান দোকানদার নিতে নিরাপত্তা প্রশাসন বলেছেন মাংস মেয়রের
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)

Related Posts
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

February 6, 2026
Latest News
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.