জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের শীর্ষে থাকা ১২শ’ যৌ’নকর্মীর আবাসস্থল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌ’নপল্লীর এক যৌ’নকর্মীর লা’শ দাফনের সুযোগ সৃষ্টি করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। গতকাল রবিবার ওসি আশিকুর রহমানের উদ্যোগে এবং মসজিদের ইমাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বাসিন্দাদের নিয়ে ঐ যৌ’নকর্মীর লা’শ দাফন করা হয়।

জানা যায়, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশনায় ওসি আশিকুর রহমানের এই মানবিক গুনাবলি ইতোমধ্যে এই উপজেলাবাসীর দৃষ্টি কেড়েছে। সূত্র জানায়, ইতোপূর্বে এই যৌ’নপল্লীতে কোন যৌ’নকর্মী মারা গেলে, দাফন কাফন ছাড়াই মাটিচাপা দেয়া হতো। ওসি আশিকুর রহমান মাত্র ১মাস আগে যোগদান করেছেন গোয়ালন্দ ঘাট থানায়। তার যোগদান করার পর থানা পুলিশের কর্মকান্ডে অভূতপূর্ব সফলতা কয়েকগুণ বেড়েছে। যৌ’নপল্লী দৃষ্টিকটু নামকরণ পরিবর্তন করেছেন ওসি আশিকুর রহমান। যৌ’নপল্লীর নামকরণ করা হয়েছে দৌলতদিয়া পূর্বপাড়া। যৌ’নপল্লী নামের কারণে পল্লীর বাসিন্দা ও তাদের সন্তানরা নানা বঞ্চনার শিকার হন। এখন নাম পরিবর্তন হওয়ায় তারা কোন স্থানের বাসিন্দা সেটি বোঝা যাবে না। এই নামের কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এখানের বাসিন্দারা।

এরও আগে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ‘জনগণের দরবার’ নামে যৌ’নপল্লীর মধ্যে একটি অফিস কার্যালয় উদ্বোধন করেন। এখানে যৌ’নকর্মীদের বিভিন্ন অসুবিধা ও অভিযোগ গ্রহণ করেন ওসি। এখানে অভিযোগ জানাতে আসা যৌ’নকর্মীরা বলছেন, যৌ’নপল্লীর কয়েকটি প্রবেশ পথ ইতোপূর্বে বন্ধ থাকায় তারা মানবেতর দিন কাটাতেন। এখন ওসির হস্তক্ষেপে তারা নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছেন। ওসি আশিকুর রহমান জানান, কোন পথ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা সমীচীন না। প্রবেশ পথও খোলা থাকবে, নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জনতার দরবারের উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, দৌলতদিয়া যৌ’নপল্লীর হাজার হাজার বাসিন্দাদের প্রতিদিনই কোন না কোন সমস্যা নিয়ে গোয়ালন্দ ঘাট থানায় যেতে হয়। এতে তাদের যেমন অর্থের অপচয় হয়, অপরদিকে সময় নষ্ট হয়।‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই প্রয়াসকে বাস্তবে রূপ দিতে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এখানে প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন মামলা, জিডি ও অভিযোগ গ্রহণ করেন। এদিকে দৌলতদিয়া যৌ’নপল্লীর নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছেন ওসি আশিকুর রহমান। তাদের যথাযথ চিকিৎসা, সন্তানদের লেখাপড়াসহ সার্বিক উন্নয়নের কথা ওসি ভাবছেন বলে সূত্র জানায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.