মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত করে আগামী ২ বছর মেয়াদী ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

গত ১মে রবিবার বিকেলে দৌলতপুর থানা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় দৌলতপুর প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জালাল উদ্দিন ভিকুর সভাপতিত্বে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে সকল সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায় দিন পত্রিকার দৌলতপুর প্রতিনিধি জালাল উদ্দিন ভিকু সভাপতি এবং দি নিউ নেশন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি এ.বি.খান বাবুকে সাধারন সম্পাদক করে ঐতিহ্যবাহী দৌলতপুর প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিনের দৌলতপুর প্রতিনিধি মো. মাসউদুর রহমান, দৈনিক ভোরের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি মো. আবুল হাসান, চ্যানেল নাইন এর স্টাফ রিপোর্টার মো. জুয়েল রানা, দৈনিক আমাদের নতুন সময়ের দৌলতপুর প্রতিনিধি মো. লিটন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক ভোরের ডাকের দৌলতপুর প্রতিনিধি মো. খায়রুল ইসলাম সুজন, দৈনিক আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মাহবুবুল আলম রাসেল, কোষাধ্যক্ষ দৈনিক গণমানুষের আওয়াজ প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশের পত্র প্রত্রিকার দৌলতপুর প্রতিনিধি মো. রহুল আমিন এবং এশিয়ান টিভির দৌলতপুর প্রতিনিধি মো. রেজাউল করিম রেজাকে দপ্তর সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.