Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে অ্যান্তনিও গুতেরেসকে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

২০২২ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে সুপারিশও করা হয়েছে।-খবর রয়টার্সের।

জুনে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জাতিসংঘে এস্তোনিয়ার রাষ্ট্রদূত এসভেন জুরজেনসন বলেন, তাকে নিয়োগ দিতে ১৮ জুন বৈঠকে বসবে সাধারণ পরিষদ। এক বিবৃতিতে গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগে ২০১৭ সালের জানুয়ারিতে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে।

ক্ষমতায় আসার পর জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার তহবিল কাটছাঁটও করে দেন তিনি।

জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিয়মিত বাজেটের ২২ শতাংশ আর শান্তিরক্ষী মিশনের এক চতুর্থাংশ অবদান রাখে দেশটি।

জাতিসংঘের যেসব সংস্থার তহবিল কাটছাঁট করেছিলেন ট্রাম্প তা পুনর্বহাল করতে শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন প্রার্থী হওয়ার চেষ্টা করলেও পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.