দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করে শিগগিরই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম কীভাবে আরও জোরদার করা যায় এবং দ্রুত কাউন্সিলের দিকে এগোনো যায়—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কয়েক মাসের মধ্যেই কাউন্সিল আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।
বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। দীর্ঘ বিরতির পর নতুন কাউন্সিল আয়োজনকে ঘিরে দলটির ভেতরে প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দোকান-শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্তই বলবৎ থাকবে: জ্বালানি মন্ত্রী
এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও মতামত দেন এবং নানা পরামর্শ উপস্থাপন করেন বলে জানান মহাসচিব।
বৈঠকে স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং কয়েকজন সদস্য ভার্চুয়ালি অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


