Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home Bangladesh breaking news নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

By Tarek HasanMay 21, 2026, 12:00 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আগামী ১১ জুন থেকে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর ‘বিশ্বকাপ ২০২৬’-এর। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে পিছিয়ে নেই নওগাঁর পোরশা উপজেলার ফুটবলপ্রেমীরাও। 

ব্রাজিলের পতাকা

উপজেলার কাচারীপাড়া গ্রামের তরুণ ও যুব সমাজ মিলে তৈরি করেছে ৪০০ ফুট দীর্ঘ ও ও ৩ ফুট চওড়া ব্রাজিলের পতাকা। তবে এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো বৈরিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পতাকা তৈরি ও টাঙানোর কাজ করেছেন।

ব্রাজিলের পতাকা

গ্রামের শিক্ষার্থী ও যুব সমাজের উদ্যোগে আমিনুল ইসলাম বাচ্চু মাস্টারের বাড়ি থেকে শুরু করে রাশেদা মেম্বারের বাড়ি পর্যন্ত টাঙানো হয়েছে দীর্ঘ এই পতাকাটি। প্রিয় তারকা নেইমার জুনিয়র দলে থাকায় সমর্থকদের উচ্ছ্বাস যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। 

সমর্থকরা জানিয়েছেন, এলাকার ছোট-বড় সবাই মিলে চাঁদা তুলে প্রায় সাড়ে আট হাজার টাকা ব্যয়ে এই পতাকাটি তারা বানিয়েছেন।

তারা আরও জানান, ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও কাচারীপাড়া গ্রামে দেখা গেছে সম্প্রীতির অনন্য নজির। এই বিশাল পতাকা তৈরির নেপথ্যে ব্রাজিলের পাশাপাশি অবদান রেখেছেন আর্জেন্টিনার সমর্থকেরাও। গ্রামীণ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে। 

সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে সবার সামনে রেখে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জোড়া দেওয়া হয়েছে ব্রাজিলের পতাকাটি। 

সমর্থকরা জানান- দল যার যার, আনন্দ সবার। তারা আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিল ফুটবল দলের এই পতাকায় শরিক হয়েছেন। তারা চান সবাই মিলে হাঙ্গামামুক্ত একটা সুন্দর ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে।

ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসনও। তবে আনন্দের আতিশয্যে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। 

এ বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, আমাদের দেশের পতাকাকে সমুন্নত এবং যথাযথ সম্মান প্রদর্শন করে যেকোনো দেশের পতাকা টাঙানো যেতে পারে, এতে কোনো বাধা নেই। ভ্রাতৃত্বের ও আনন্দের খাতিরে এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের হাঙ্গামা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

ফুটবল বিশ্বকাপ মানেই এক মাসব্যাপী টানটান উত্তেজনা আর আনন্দ। নওগাঁর পোরশার এই যুবকদের মতো সম্প্রীতির এমন চিত্র দেশের ফুটবল উন্মাদনাকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়ামোদীদের।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নওগাঁ বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের পতাকা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

May 21, 2026, 11:54 AM Asia/Dhaka
ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

May 21, 2026, 11:31 AM Asia/Dhaka
ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

May 21, 2026, 11:26 AM Asia/Dhaka
Latest News
নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

পে স্কেল

পে-স্কেল নিয়ে জরুরি বৈঠক বৃহস্পতিবার, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ আলোচনায় যা থাকবে

জবি শিক্ষার্থী

জবি শিক্ষার্থীদের বাড়ি যেতে বাস দিল প্রশাসন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp