সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

Advertisement

জুমবাংলা ডেস্ক :  নওগাঁর পত্নীতলায় দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) ভোরে পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।বিয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

নিহতরা হলেন— কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মোঃ শাহিন।

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ওসি জানান, পত্নীতলা থেকে মাছ পরিবহনকারী একটি পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় সাপাহার থেকে আসা আম পরিবহনকারী আরেকটি পিকআপের সঙ্গে মাছ পরিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার ও সহযোগী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.