Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নওগাঁয় অনুদানের চেক বিতরণ
জাতীয় বিভাগীয় সংবাদ

নওগাঁয় অনুদানের চেক বিতরণ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 2021Updated:September 7, 20211 Min Read

নওগাঁয় অনুদানের চেক বিতরণ

Advertisement

জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান এবং কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত চেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদ্র উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নওগাঁ জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি শাহনাজ বেগম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে মোট ২৩ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার প্রতিটিকে ২৪ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৩২ হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১ হাজ্রা টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্ত ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণকৃত চেক-এর মোট আর্থিক পরিমান ৭ লক্ষ ১৭ হজার টাকা।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকএবং চেক গ্রহিতারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa